News Flash

  • Home
  • Uncategorized
  • পুরভোটে প্রার্থী পরিবারেই ব্রাত্য, বাড়িছাড়া কংগ্রেসের জয়দেব
Image

পুরভোটে প্রার্থী পরিবারেই ব্রাত্য, বাড়িছাড়া কংগ্রেসের জয়দেব

কলকাতা, ৭ ডিসেম্বর (হি. স.) : ৮৫ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর দাপুটে নেতা দেবাশিস কুমারের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে ঘরের ছেলে ‘জয়দেব ভৌমিক’। রাগে, ক্ষোভে তাঁকে বাড়িছাড়া করলেন পরিবার-পরিজন।

সূত্রের খবর, বাড়ির লোকেরা সোজাসাপটা জানিয়ে দেন, ওয়ার্ড একাধিকবার পেয়েছে পুরসভার পরিচ্ছন্নতম ওয়ার্ডের তকমা। এত কাজ করেছেন কাউন্সিলার। তার পরেও যদি তুই ওঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছিস, এই বাড়িতে ঠাঁই পাবি না। অগত্যা বাক্সপ্যাঁটরা নিয়ে ১৭/১ পণ্ডিতিয়া রোডের বাড়ি ছেড়ে ঝুরঝুরে পার্টি অফিসে এসে উঠেছেন কংগ্রেস প্রার্থী জয়দেব ভৌমিক। ৮৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী বলছেন, “থাক বাড়ি ঘরদোর। ভোটে আমি লড়বই।” রাসবিহারী অ্যাভিনিউয়ে ঝাঁ চকচকে এক বস্ত্র বিপণির গা ঘেঁষা গলি দিয়ে ঢুকেই সেই মান্ধাতার আমলের হাত চিহ্নের কার্যালয়। মরচে ধরা লোহার ঘোরানো সিঁড়ি। টিমটিম করছে হলদে আলো। এক চিলতে ঘরে কোনওরকমে দিন কাটাচ্ছেন জয়দেব। পরিস্থিতি এতটাই খারাপ, ১১ বছরের ছেলেকে নিয়ে স্ত্রীও চলে গিয়েছে শ্বশুরবাড়ি। জয়দেববাবুর কথায়, “পরিবারের কথা আমি শুনব না। কংগ্রেস দলটাকে আমি ভালবাসি।” জয়দেববাবুর পরিবার সূত্রের খবর, তাঁর মা-বাবা নেই। ছোট থেকে মামাবাড়িতে মানুষ। অবিবাহিত মাসিরাই ছোট থেকে তাঁকে মানুষ করেছেন। জয়দেবের কথায়, “মাসিরা আমায় বলেছিলেন, ভোটে দাঁড়াস না বাবা। কিন্তু আমি একটা গানে বিশ্বাস করি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top