News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের প্রগতিতে অমূল্য অবদান রাখছেন নাগাল্যান্ডের জনগণ : প্রধানমন্ত্রী
Image

ভারতের প্রগতিতে অমূল্য অবদান রাখছেন নাগাল্যান্ডের জনগণ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): নাগাল্যান্ডের প্রতিষ্ঠা দিবসে সে রাজ্যের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, নাগাল্যান্ডের সংস্কৃতি বীরত্ব এবং মানবিক মূল্যবোধকে ব্যক্ত করে। ভারতের প্রগতিতে অমূল্য অবদান রাখছেন নাগাল্যান্ডের জনগণ। ১ ডিসেম্বর নাগাল্যান্ডের প্রতিষ্ঠা তথা স্থাপনা দিবস।

বুধবার সকালে টুইট করে নাগাল্যান্ডের জনগণকে রাজ্যের স্থাপনা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “নাগাল্যান্ডের স্থাপনা দিবস উপলক্ষ্যে রাজ্যের অত্যুত্তম মানুষজনকে শুভেচ্ছা। নাগাল্যান্ডের সংস্কৃতি বীরত্ব এবং মানবিক মূল্যবোধকে ব্যক্ত করে। ভারতের প্রগতিতে অমূল্য অবদান রাখছেন নাগাল্যান্ডের জনগণ। ভবিষ্যতে নাগাল্যান্ডের প্রগতির জন্য প্রার্থনা করছি।”

Releated Posts

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top