News Flash

  • Home
  • Uncategorized
  • Manik Sarkar : পুর ও নগর ভোট প্রহসনে পরিণত করা হয়েছে : মানিক সরকার

Manik Sarkar : পুর ও নগর ভোট প্রহসনে পরিণত করা হয়েছে : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ ত্রিপুরায় পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত ভোটে মানুষ তাদের নিজেদের অধিকার প্রয়োগ করতে পারেনি৷ সম্পূর্ণ প্রহসনে পরিণত করা হয়েছে এই পুরভোট৷ অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ সাংবাদিক সম্মেলনে তিনি আরও অভিযোগ করেছেন, রাজ্যে পুর ও নগর নির্বাচন যে প্রহসনে পরিণত করা হয়েছে সেসব বিষয় প্রধানমন্ত্রী জানেন না তা নয়৷ ত্রিপুরার সব ঘটনাই তাঁর নজরে রয়েছে৷ তবুও তিনি পুর ভোটের পর ত্রিপুরায় তার দলকে অভিনন্দিত করেছেন৷


মানিক সরকার অভিযোগ করেছেন, বিজেপি গত সাড়ে তিন বছরেরও বেশি সময়ে রাজ্যের মানুষের জন্য কোন কাজ করেনি৷ নির্বাচনের আগে এরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেনি৷ যার ফলে সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে৷ এমনিতেই কোভিড পরিস্থিতির মধ্যে ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ৷ মানুষের কাজ নেই, খাদ্য নেই, সমস্যার পাহাড়৷ তারপরও যাতে মানুষ মুখ খুলতে না পারে, শাসকের কাছ থেকে কৈফিয়ৎ না চাইতে পারে তার জন্য সন্ত্রাস পরিস্থিতির মাধ্যমে পরিবেশকে ভয়ঙ্কর ভাবে উত্তপ্ত করা হয়েছে৷


তিনি আরও বলেন, ভোটের পর পরিসংখ্যানের মাধ্যমে এখনও যা বলার চেষ্টা হচ্ছে, তার মূল উদ্দেশ্য হল বাস্তবকে আড়াল করা৷ কিন্তু এভাবে বাস্তব চেপে রাখা যায় না৷ মানুষের অভিজ্ঞতা বড় শিক্ষক৷ মানুষ প্রতিদিন জীবনের অভিজ্ঞতায় এই সরকার ও শাসক দলকে দেখছে৷ তারা একদিন ঘুরে দাঁড়াবেই৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top