News Flash

  • Home
  • Uncategorized
  • গার্হস্থ্য গ্যাস চলতি দামেই, কলকাতা ও দিল্লিতে বাড়ল বাণিজ্যিক সিলিন্ডার
Image

গার্হস্থ্য গ্যাস চলতি দামেই, কলকাতা ও দিল্লিতে বাড়ল বাণিজ্যিক সিলিন্ডার

কলকাতা ও নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): ফের দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের। তবে, গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত। ১ ডিসেম্বর থেকে ১৪.২ কেজি রান্নার গ্যাসের দামের কোনও পরিবর্তন হচ্ছে না। কলকাতায় দাম থাকছে ৯২৬ টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ১০৩.৫ টাকা বাড়ল। এর ফলে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম হবে ২ হাজার ১৭৭ টাকা।

রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১০০.৫০ টাকা। বুধবারের মূল্যবৃদ্ধির পর দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হল ২ হাজার ১০১ টাকা। বুধবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম নভেম্বর মাসেই বাড়ানো হয়েছিল ২৭০.৫ টাকা। অর্থাৎ দু’মাসের মাথায় বাণিজ্যিক গ্যাসের দাম ৩৭৪ টাকা বাড়ল। বাণিজ্যিক সিলিন্ডারের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীদের।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top