News Flash

  • Home
  • Uncategorized
  • শরীর ঠিক নেই, মমতার সঙ্গে দেখা করতে পারবেন না উদ্ধব ঠাকরে
Image

শরীর ঠিক নেই, মমতার সঙ্গে দেখা করতে পারবেন না উদ্ধব ঠাকরে

মুম্বই, ৩০ নভেম্বর (হি.স.): শরীর ঠিক নেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। তাই দু’দিনের মুম্বই সফরে আসা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শিবসেনার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। বিভিন্ন ইস্যুতে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবারই মুম্বই সফরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এদিন সকালে শিবসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারবেন না মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

মঙ্গলবার দু’দিনের সফরে মমতা মুম্বই যাচ্ছেন। সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে তাঁর মুম্বইয়ের কর্মসূচি শুরু হবে। ঘোষিত ভাবে রাজ্যে আসন্ন বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি হিসেবে শিল্পপতি এবং বিনিয়োগকারীদের কাছে পৌঁছন তাঁর এই সফরের উদ্দেশ্য। তবে শরদ পওয়ারের সঙ্গে দেখা করার সম্ভবানা যথেষ্ট। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অসুস্থ তাই এই সফরে মমতার সঙ্গে তাঁর দেখা হচ্ছে না। যদিও শিবসেনার মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউতের পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top