News Flash

  • Home
  • Uncategorized
  • BJP candidates : পুর নিগমের ৫১ জন জয়ী বিজেপি প্রার্থী আজ যাবেন মাতাবাড়িতে
Image

BJP candidates : পুর নিগমের ৫১ জন জয়ী বিজেপি প্রার্থী আজ যাবেন মাতাবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ আগরতলা পুর নিগমসহ সমস্ত পৌর পরিষদ ও নগর নিগমের ভারতীয় জনতা পার্টির প্রত্যাশীদের জয়ে পার্টি নেতৃত্ব সর্বস্তরের মতদাতাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছে৷


পার্টির নব নির্বাচিত সমস্ত জনপ্রতিনিধিদের জনগণের পাশে থেকে উন্নয়ণমূলক কর্মসূচীর রূপরেখা দ্রুত চূড়ান্ত করতে পার্টি প্রদেশ সভাপতি নির্দেশ দিয়েছেন৷ জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি বলেন, মনে রাখতে হবে এটি মানুষের জয়৷


আগরতলা পুর নিগমের ৫১জন নির্বাচিত সদস্য সোমবার একযোগে ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ নিয়ে তাদের কর্মযজ্ঞের সূচনা করবেন৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পার্টির প্রদেশ সভাপতি অধ্যাপক (ডঃ) মানিক সাহাও মাতাবাড়ীতে উপস্থিত থেকে বিশেষ পূজা ও অনুষ্ঠানে যোগ দেবেন৷ পার্টির প্রদেশ সভাপতির নির্দেশ অনুযায়ী এই দিন সকাল ৮টায় পার্টির প্রদেশ কার্য্যালয় থেকে সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা মাতাবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করবেন৷ পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক কিশোর বর্মনকে এই বিশেষ পুণ্য কর্মসূচী পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top