News Flash

  • Home
  • Uncategorized
  • CPM : আমবাসা, কৈলাসহর ও পানিসাগরে একটি করে আসন সিপিএমের ঝুলিতে
Image

CPM : আমবাসা, কৈলাসহর ও পানিসাগরে একটি করে আসন সিপিএমের ঝুলিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ আগরতলা পুর নিগম এবং অন্যান্য পুর ও নগর সংস্থার নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের ব্যাপক হারে পরাজয়ের মুখ দেখতে হয়েছে৷ মাত্র তিনটি আসনে বামফ্রন্ট প্রার্থীরা জয়ী হযেছেন৷ পানিসাগর নগর পঞ্চায়েত, কৈলাসহর পুর পরিষদ এবং আমবাসা পুর পরিষদে সিপিএম একটি করে ওয়ার্ডে জয়ী হয়েছে৷


এদিকে, পুর ও নগর সংস্থার নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে বামফ্রন্ট৷ দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে৷ অভূতপূর্ব সন্ত্রাস, নির্বাচন কমিশন এবং পুলিশের সচেতন ব্যর্থতার পাশাপাশি প্রশাসনিক সুযোগকে ব্যবহার করে শাসক বিজেপি দল নগর সংস্থার নির্বাচনকে পুরোপুরি প্রহসনে পরিনত করেছে৷ এটা পরিস্কার হয়ে গেল বিজেপি-র শাসনে গনতন্ত্রের উপর, নির্বাচন ও জনগনের ভোটের অধিকারের উপর যে আক্রমন অব্যাহত রয়েছে তা থেকে ত্রিপুরাকে বের করে আনতে এবং মানুষের বেঁচে থাকার জন্য অর্থনৈতিক দাবী আদায়ে শান্তিকামী এবং গনতন্ত্রপ্রিয় জনগণকে ব্যাপক ঐক্য গড়ে তুলতে সংগ্রামের ময়দানে আগামীদিন আরো সক্রিয় হতে হবে৷ এই লক্ষ্যে বামফ্রন্ট জনগনের সাথে থেকে তার কর্মধারা অব্যাহত রাখবে৷ মস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে নির্বাচকমণ্ডলীর যে অংশ বামফ্রন্টের প্রার্থীদের দৃঢ়তা নিয়ে ভোট দিয়েছেন, তাঁদের প্রতি বামফ্রন্ট কৃতজ্ঞতা প্রকাশ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top