News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-পরিস্থিতি ও টিকাকরণ নিয়ে উদ্বেগ, জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর
Image

করোনা-পরিস্থিতি ও টিকাকরণ নিয়ে উদ্বেগ, জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): দেশের করোনা-পরিস্থিতি ও টিকাকরণ নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ ও নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডাঃ ভি কে পল-সহ অন্যান্যরা।

দেশের কোভিড অতিমারি এবং টিকাকরণ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শনিবার এই জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল সাড়ে ১০টায় শুরু হয় সেই বৈঠক। করোনাভাইরাসের নতুন রূপ বি১.১.৫২৯, যার নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়েছে ওমিক্রন। ভাইরাসের ‘ভয়াবহ’ এই রূপ যেন দেশে ছড়িয়ে না পড়ে তা নিয়েও আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে এই বৈঠকে। এই রূপ নিয়ে ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ ইতিমধ্যেই চিঠি দিয়েছেন রাজ্যগুলিকে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top