News Flash

  • Home
  • Uncategorized
  • Constitution Day : রাজ্যেও পালিত সংবিধান দিবস
Image

Constitution Day : রাজ্যেও পালিত সংবিধান দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও আজ যথাযোগ্য মর্যাদায় সংবিধান দিবস পালন করা হয়েছে৷ সচিবালয়ের ২নং সভাকক্ষে আয়োজিত সংবিধান দিবস পালন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, তথ্য ও সংসৃকতিমন্ত্রী সুশান্ত চৌধুরী, পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, সমবায়মন্ত্রী রামপ্রসাদ পাল, জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, সচিব ও অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন৷ সংবিধান দিবস উদযাপন উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপস্থিত সকলকে ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করান৷


অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের সংবিধানকে স্বশক্তিকরণের জন্য বাবা সাহেব আম্বেদকরের দেখানো পথকে শক্তিশালী করতে এবং জাতপাত-ধর্মের উদর্ে উঠে নৈতিক দায়িত্ব পালন করার জন্য প্রধানমন্ত্রী এদিন সংসদে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন৷ প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিশ্বাস যা সর্বতোভাবেই বাবা সাহেব আম্বেদকরের মার্গদর্শনেরই বড় একটা দিক৷ তাঁর কথায়, বাবা সাহেব আম্বেদকরের দেখানো সাংবিধানিক পথকে পাথেয় করে রাজ্যবাসীকে সঙ্গে নিয়ে এক শক্তিশালী ও আত্মনির্ভর ত্রিপুরা যাতে গড়তে পারি এটাই আজকের দিনে আমাদের ব্রত হোক৷ তিনি বলেন, সাংবিধানিক প্রতিটি ব্যবস্থা ও সংবিধানকে স্বশক্ত করার জন্য বর্তমান ত্রিপুরা সরকারও সব সময় সচেষ্ট থাকবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top