News Flash

  • Home
  • Uncategorized
  • সকলের অংশগ্রহণেই প্রসারিত হয় গণতন্ত্র : জে পি নাড্ডা
Image

সকলের অংশগ্রহণেই প্রসারিত হয় গণতন্ত্র : জে পি নাড্ডা

ইম্ফল, ২৬ নভেম্বর (হি.স.): সংবিধান দিবসে ভারতরত্ন বি আর আম্বেদকরকে শ্রদ্ধা জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নাড্ডা জানালেন, সমতার উপর জোর দিয়েছিলেন আম্বেদকরজি, যেখানে সকলের অংশগ্রহণেই প্রসারিত হয় গণতন্ত্র। শুক্রবার সকালে মণিপুরের ইম্ফলে একটি কর্মসূচিতে যোগ দেন নাড্ডা, সেই কর্মসূচিতে যোগ দেওয়ার প্রাক্কালে আম্বেদকরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি।

নাড্ডা এদিন বলেছেন, স্বাধীন ভারত ও ভারতীয় সংবিধানের জন্য আমরা সকলেই ভারতরত্ন বি আর আম্বেদকরকে স্মরণ করছি। ১৯৪৯ সালের এই দিন ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। নাড্ডা আরও বলেছেন, সমতার উপর জোর দিয়েছিলেন আম্বেদকরজি, যেখানে সকলের অংশগ্রহণেই প্রসারিত হয় গণতন্ত্র। সংবিধান দিবসে আমাদের অবশ্যই প্রস্তাবনাটি মনোযোগ সহকারে পড়তে হবে। সরকার আসে ও যায়, কিন্তু গণতন্ত্রে আমাদের মৌলিক অধিকারগুলি অবশ্যই বিকাশ লাভ করবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top