News Flash

  • Home
  • Uncategorized
  • দৃশ্যমানতা একেবারে তলানিতে, দিল্লি ও এনসিআর-এর বাতাস এখনও দূষিত
Image

দৃশ্যমানতা একেবারে তলানিতে, দিল্লি ও এনসিআর-এর বাতাস এখনও দূষিত

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): অদ্ভুত ধরনের ধোঁয়াশা কাটছেই না দিল্লির বাতাস থেকে। ধোঁয়াশার জন্য তলানিতে পৌঁছে যাচ্ছে দৃশ্যমানতা। স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছে না, শ্বাসকষ্ট তো রয়েছেই। বৃহস্পতিবার সকালে একেবারে ধোঁয়াশার চাদর ঢাকা ছিল দিল্লির অক্ষরধাম মন্দির। দূষণের কবলে ছিল দিল্লির সরাই কালে খান এলাকা। দৃশ্যমানতা কম থাকায় এদিন ভোরে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। নানা ধরনের প্রচেষ্টা সত্ত্ব্বেও দূষণ-মুক্ত হচ্ছেই না দিল্লি।

‘সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ’ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দিল্লির বাতাসে দূষণ-সূচক ছিল ৩৩৯, যা খুবই খারাপ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, সকাল ৯টা নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৯০। বায়ুদূষণের মাত্রা কমছেই না দিল্লিতে, ফলে চিন্তায় পরিবেশবিদেরা। দিল্লির পাশাপাশি এদিন দূষণের কবলে ছিল রাজধানী সংলগ্ন পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের বিভিন্ন শহর। এদিন দূষণের কবলে ছিল ফরিদাবাদ, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও নয়ডা। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে, তা হলে তা ভাল। ৫১ থেকে ১০০ হলে, তা সন্তোষজনক, ১০১ থেকে ২০০ পর্যন্ত সহনীয়। ২০১ থেকে ৩০০ খারাপ, ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ হল গুরুতর।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top