News Flash

  • Home
  • Uncategorized
  • Violence : বাইক বাহিনীর তান্ডব, উদ্বেগ প্রকাশ বাম প্রার্থীর
Image

Violence : বাইক বাহিনীর তান্ডব, উদ্বেগ প্রকাশ বাম প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের অলিগলিতে শাসক দল বিজেপির বাইক বাহিনী ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে হুলিয়া জারি করেছে৷ এ ধরনের ও গণতান্ত্রিক কাজ কর্মের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ১৭ নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ফুলন ভট্টাচার্য৷ আগরতলা পুরনিগম নির্বাচন প্রহসনে পরিণত করার জন্য সব ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে শাসক দল৷


শাসক দলের চক্রান্ত প্রতিহত করে ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন পুরনিগমের ১৭নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী ফুলন ভট্টাচার্য৷বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিপিআইএম ১৭নম্বর ওয়ার্ডের প্রার্থী অভিযোগ করেন এলাকার বিভিন্ন স্থানে অলিগলিতে শাসক দল বিজেপির বাইক বাহিনী বাড়িঘরের ঢুকে ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে হুলিয়া জারি করে চলেছে৷শাসক দলের এ ধরনের অগণতান্ত্রিক কাজকর্মে ভোটারদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ নির্বাচনকে প্রহসনের পরিণত করে শাসকদল পুর নিগম নিজেদের দখলে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এ ধরনের কাজ কর্মে লিপ্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন৷ বিষয়টি আগরতলা পশ্চিম থানার পুলিশকে জানানো হয়েছে৷ শাসকদলের এ ধরনের কাজকর্ম বন্ধ করতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে দাবি জানিয়েছেন সিপিআইএম ১৭নং ওয়ার্ডের প্রার্থী ফুলন ভট্টাচার্য৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top