News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Roadblock : কৈলাসহরে চিনিবাগানে পানীয় জলের জন্য হাহাকার, পথ অবরোধ ক্ষুব্ধ জনতার
Image

Roadblock : কৈলাসহরে চিনিবাগানে পানীয় জলের জন্য হাহাকার, পথ অবরোধ ক্ষুব্ধ জনতার

নিজস্ব প্রতিনিধি,কৈলাসহর, ২৩ নভেম্বর৷৷ পানীয়জলের দাবীতে কৈলাসহরের চিনিবাগান এলাকায় ধর্মনগর – কৈলাসহরের রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা৷ মঙ্গলবার বেলা এগারোটা থেকে রাস্তা অবরোধ শুরু হয়৷


উল্লেখ্য, কৈলাসহরের চিনিবাগান এলাকায় প্রায় নববই শতাংশ মানুষ উপজাতি সম্প্রদায়ের৷ চিনিবাগান এলাকার মানুষরা জানান, দীর্ঘদিন ধরেই এই এলাকায় পানীয়জলের তীব্র সমস্যা রয়েছে৷ এলাকায় কয়েকটি রিং ওয়েল থাকলেও দীর্ঘদিন ধরেই এগুলো অকেজো হয়ে পড়ে রয়েছে৷ প্রশাসনকে কয়েকবার লিখিত ভাবে এবং মৌখিকভাবে গ্রামবাসীরা জানানোর পরও প্রশাসনের কোনো ধরনের হেলদোল নেই৷ বিগত ছয়মাস ধরে ঙ্গঢছ দপ্তরের পক্ষ থেকে এলাকায় একবেলা করে গাড়ি দিয়ে পানীয়জল দিলেও তা ছিল খুবই সামান্য৷ কিন্তু বিগত তিন মাস ধরে দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে জল দেওয়া হচ্ছে না৷


যারফলে এলাকায় পানীয়জলের তীব্র হাহাকার চলছে৷ এলাকাবাসীরা উত্তেজিত হয়ে চিনিবাগান এলাকায় বেলা এগারোটা থেকে রাস্তা অবরোধ শুরু করে৷ রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানা থেকে বিশাল পুলিশ ও টছট্ট বাহিনী অবরোধ স্থলে যায়৷ প্রায় চার ঘন্টা পর বিকেল তিনটায় ঙ্গঢছ দপ্তরের আধিকারিকরা জল ভর্তি কয়েকটি গাড়ি নিয়ে অবরোধ স্থলে যায়৷ ঙ্গঢছ দপ্তরের আধিকারিক অবরোধ স্থলে যাওয়ার পর অবরোধকারীদের প্রচন্ড ক্ষোভের মুখে পড়েন৷ প্রায় আধঘন্টা কথা বলার পর আধিকারিকদের এলাকায় দুই বেলা করে গাড়ি দিয়ে পানীয়জল দেওয়ার আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top