News Flash

  • Home
  • Uncategorized
  • Vote : আগরতলা পুর নিগমের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন ২০১ জন প্রার্থী
Image

Vote : আগরতলা পুর নিগমের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন ২০১ জন প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ আগরতলা পুর নিগমের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন ২০১ জন প্রার্থী৷ এর মধ্যে ভারতীয় জনতা পার্টির ৫১ জন, সিপিআই’র ৩ জন, সিপিআই(এম)’র ৪০ জন, ভারতীয় জাতীয় কংগ্রেসের ৩৩ জন, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ১জন, আমরা বাঙালীর ৪ জন, আরএসপি’র ২ জন, এস ইউ সি আই’র ৫ জন, সারা ভারত ত’ণমূল কংগ্রেসের ৫১ জন ও ১১ জন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দিতায় রয়েছেন৷


আগরতলা পুর নিগমের নির্বাচনে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ৪৩৯ টি৷ ইতিমধ্যেই ভোটগ্রহণ কর্মীদের দুই পর্যায়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে৷ আগরতলা পুর নিগমের নির্বাচনে ৩ জন পর্যবেক্ষক ও ৫৪ জন সেক্টর অফিসার নিযুক্ত করা হয়েছে৷ মোট ভোটগ্রহণ কর্মী রয়েছেন ২,৫২৫ জন৷ মোট ভোটার ৩ লক্ষ ৪৫ হাজার ২৩৯ জন৷ এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭০ হাজার ৪৬৭ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৭৪ হাজার ৭৫৮ জন এবং ত’তীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৪ জন৷
গত ১৯-২০ নভেম্বর উমাকান্ত একাডেমি সুকলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়৷ ভোট দিয়েছেন ২,৪৫৪ জন৷ সদর মহকুমা শাসক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top