News Flash

  • Home
  • প্রধান খবর
  • Entered the state : রাজ্যে ঢুকেছে লুটেরার দল, তৃণমূলকে বিঁধলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক
Image

Entered the state : রাজ্যে ঢুকেছে লুটেরার দল, তৃণমূলকে বিঁধলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ ত্রিপুরায় বর্গীর দল ঢুকেছে, তৃণমূলকে বিঁধে রাজ্যবাসীকে সতর্ক করলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক৷ তাঁর দাবি, লুটেরারা ত্রিপুরায় এসেছে সর্বস্ব লুটে নিয়ে যেতে৷ সাথে পশ্চিমবঙ্গে সৃষ্ট জঙ্গলরাজের কলঙ্ক ঢাকতে ঢাল করেছে ত্রিপুরাকে৷


আজ সোমবার সাংবাদিক সম্মেলনে প্রতিমা ভৌমিক বলেন, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুর ভোট অনুষ্ঠিত হবে৷ ইতিমধ্যে ১২২টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে৷ ২২২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তাঁর অভিযোগ, কিছুদিন ধরে বাইরে থেকে কিছু লোক এসে ত্রিপুরার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে৷ মূলত, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর সন্ত্রাসের কারণে তৃণমূলি নেতারা মুখ লুকনোর জায়গা পাচ্ছেন না৷ তাই তাঁরা ত্রিপুরায় লুকাতে চাইছেন৷
তিনি তৃণমূলের উদ্দেশ্যে তোপ দেগে বলেন, ত্রিপুরার শান্তির পরিবেশ বিনষ্ট করার জন্য অন্য জায়গার ছবি ত্রিপুরার বলে দাবি করে প্রচার হয়েছে৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিগড়ে দেওয়ার উদ্দেশ্যে ক্রমাগত উস্কানি দেওয়া হচ্ছে৷ এতে অবশ্য সিপিএম এবং কংগ্রেস সমানে মদত যুগিয়ে যাচ্ছে৷


প্রতিমা ভৌমিক তৃণমূল নেত্রীকে নিশানা করে বলেন, বর্গীরা ত্রিপুরায় ঢুকতে চাইছে৷ লুটেরার দল সর্বস্ব লুটে নিয়ে যাবে৷ তিনি আক্ষেপ করে বলেন, বাংলার সংসৃকতির এক নতুন সংস্করণ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস৷ যেখানে শালীনতা ভুলে গিয়ে নোংরামি এবং অসভ্যতায় মেতে রয়েছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা৷ তাঁর অভিযোগ, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে জড়িয়ে অশালীন মন্তব্য সুস্থ সমাজে এবং বাংলার সংসৃকতির সাথে সাযুজ্য রাখে না৷ তিনি বলেন, সুস্থ রাজনীতি বরাবরই স্বাগত৷ কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনীতির নামে অসভ্যতা শুরু করেছে৷ ত্রিপুরাবাসী এই সংসৃকতির সাথে পরিচিত নন এবং এমন আচরণ আমাদের পক্ষে সম্ভব নয়৷ এদিন তিনি বর্গীর দল থেকে সতর্ক থাকার জন্য ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে আহবান রাখেন৷

Releated Posts

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top