News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Bail : গলদ-ভরা পুলিশ রিপোর্ট, জামিন মঞ্জুর সায়নী ঘোষের
Image

Bail : গলদ-ভরা পুলিশ রিপোর্ট, জামিন মঞ্জুর সায়নী ঘোষের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ উস্কানি দেওয়া এবং প্রাণে মারার চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার তৃণমূল কংগ্রেস যুব সভানেত্রী সায়নী ঘোষের জামিন মঞ্জুর করেছে আগরতলার মুখ্য বিচারবিভাগীয় আদালত৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩-এ, ৩০৭ এবং ১২০বি ধারায় মামলা রুজু হয়েছিল৷ আজ সোমবার তাঁকে আদালতে সোপর্দ করে পুলিশ দু-দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল৷ তেমনি আদালতে ওই মামলার কোনও ভিত্তি নেই বলে দাবি করে সায়নীর কেঁসুলি জামিনের আবেদন করেন৷ মুখ্য বিচারবিভাগীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সায়নীর জামিন আবেদন মঞ্জুর করেছে৷ ২০ হাজার টাকা ব্যক্তিগত বন্ড এবং তদন্ত প্রক্রিয়ায় পুলিশের আধিকারিককে পূর্ণ সহযোগিতার শর্তে আদালত সায়নীকে জামিন দিয়েছে৷ তবে, সায়নীর জামিন মঞ্জুরের জন্য পুলিশের রিপোর্টে গলদ সহায়তা করেছে বলে মনে করা হচ্ছে৷


প্রসঙ্গত, গত শনিবার রাতে আশ্রম চৌমুহনি এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রীর এক জনসভার সামনে দিয়ে যাওয়ার সময় সায়নী ঘোষ উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এবং বিজেপি কর্মীদের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় পথচারীকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠেছে৷ ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ সায়নীকে গতকাল বিকেল চারটা নাগাদ গ্রেফতার করেছিল৷ তাঁর গ্রেফতারি ঘিরে রবিবার দিনভর আগরতলায় ধুন্দুমার কাণ্ড ঘটেছে৷ পরিস্থিতি একপ্রকার রণক্ষেত্রের রূপ নিয়েছিল৷ আজ পুলিশ তাঁকে আদালতে দু-দিনের রিমান্ড চেয়ে সোপর্দ করেছিল৷ এ-বিষয়ে সায়নীর আইনজীবী বিদ্যুত লোধ বলেন, জামিন-অযোগ্য ধারা ১৫৩ এবং ৩০৭-র স্বপক্ষে পুলিশ প্রমাণ এবং যুক্তি আদালতে প্রতিষ্ঠিত করতে পারেনি৷ তাছাড়া, মামলাকারীর বক্তব্য এবং পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্ট পরস্পর বিরোধী ছিল৷ ফলে, আদালত সহজেই তাঁর মক্কেলের জামিন মঞ্জুর করেছে, বলেন তিনি৷ জামিন পেয়ে তৃণমূল কংগ্রেস এবং সায়নী ঘোষ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top