News Flash

  • Home
  • Uncategorized
  • Recovered : রাস মেলা দেখতে গিয়ে বাড়ি ফিরেনি গৃহস্বামী, সকালে রেললাইনে উদ্ধার ক্ষতবিক্ষত মৃতদেহ
Image

Recovered : রাস মেলা দেখতে গিয়ে বাড়ি ফিরেনি গৃহস্বামী, সকালে রেললাইনে উদ্ধার ক্ষতবিক্ষত মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২০ নভেম্বর৷৷ উত্তরের পানিসাগর থানাধীন উওর দেওছড়ার দুই নং ওয়ার্ডে রেল লাইনে পড়ে থাকা এক ব্যাক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন ৷জানা গেছে মৃত ব্যক্তি অভিনাষ দাস(৩৫)পিতা- মৃত জলক দাস৷বাড়ি উওর দেওছড়া দুই নং ওয়ার্ডে৷ পরিবার সুএে জানাযায় মৃত অভিনাষের পরিবারে স্ত্রী,এক পুএ এবং এক কন্যা রয়েছে৷পেশায় সে একজন দিনমজুর৷গতকাল রাএি আনুমানিক দশটা নাগাদ বাড়ি থেকে বের হয়ে দেওছড়া মনিপুরী বস্তিতে অনুষ্ঠিত রাস মেলাতে গিয়ে রাএিতে আর বাড়ি ফিরেনি সে৷

আজ সকালে সানীয় এলাকার লোকজন রেলে কাটা অবস্থায় তাকে দেখতে পেয়ে তড়িঘড়ি ওর বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে তাকে দেখে সনাক্ত করে৷মৃতদেহের পাশে আপওিকর জিনিস পাওয়াতে অনুমান করা হচ্ছে যে,গতকাল রাএিতে সে আকন্ঠ মদ্যপান করে বাড়ি ফেরার পথে রেল লাইনেই ঘুমিয়ে পরে৷আজ সাকলে ধর্মনগর থেকে আগরতলাগামী রেলে কাটা পড়ে ওর মৃত্যু হয়৷ ঘটনার পরই পানিসাগর থানার পুলিশ এবং ধর্মনগর রেলওয়ে পুলিশ ছুটে আসে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য পানিসাগর হাসপাতালে নিয়ে আসে৷এলাকাবাসী সুএে জানা যায় সে প্রায়সময় মদ্যপ অবস্থায় থাকতো৷এ নিয়ে মৃতের পরিবারে অশান্তি লেগেই থাকতো৷অপরদিকে পানিসাগর থানা এবং রেলওয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত কার্য অব্যাহত রেখেছে৷ পুলিশ সুএে জানানো হয়,মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তোলে দেওয়া হয়েছে৷ এই নিয়ে গোটা এলাকা জোরে শোকের ছায়া বিরাজ করছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top