News Flash

  • Home
  • খেলা
  • Massive propaganda : কৈলাসহরে পুর ভোটকে কেন্দ্র করে জমজমাট প্রচার
Image

Massive propaganda : কৈলাসহরে পুর ভোটকে কেন্দ্র করে জমজমাট প্রচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ ঊনকোটি জেলার কৈলাসহর পুর পরিষদের ভোটকে কেন্দ্র করে শাসক বিজেপি দলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে প্রচারে এগিয়ে রয়েছে বিরোধীদল সিপিআইএম৷
কৈলাসহর পুর পরিসদের ছয় নং আসনের সিপিআইএম দলের প্রার্থী মোহিত লাল ধরকে নিয়ে বিধায়ক মোবস্বর আলী মোহনপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচারাভিযান করছেন৷

রচারে সাধারণ মানুষের অভুতপূর্ব সাড়া লক্ষ্য করা যায়৷ প্রচারাভিযানে বিধায়ক মোবস্বর আলী এবং কৈলাসহর পুর পরিষদের ছয় নং আসনের প্রার্থী মোহিত লাল ধর ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব মুকুল ধর, দেব দুলাল দেব সহ আরও অনেকে৷ দিনভর এলাকায় প্রচার করা হয়৷ প্রার্থী মোহিত লাল ধর জানান, দল প্রার্থী হিসেবে ঘোষণার পর ইতিমধ্যেই প্রত্যেক ভোটারের বাড়ি একবার করে যওয়া হয়ে গেছে৷ দ্বিতীয় বার যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান৷ মোহিত লাল ধর আরও বলেন যে, দল প্রার্থী করেছে বলেই উনি প্রত্যেকের বাড়িতে যাচ্ছেন এমনটা নয়, এই এলাকাতেই ছোটো থেকে বড় হয়েছেন৷ এলাকার প্রতিটি বাড়ির সাথে উনার আত্মার সম্পর্ক রয়েছে৷ সারাবছরই এলাকার প্রত্যকের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেন৷

দল প্রার্থী করার পর এলাকার প্রতিটি বাড়িতে যাওয়ার পর প্রত্যেকেই মোহিত বাবুকে আশীর্বাদ, স্নেহ , ভালোবাসা দিচ্ছেন৷কৈলাসহর পুর পরিসদের ছয় নং আসনের প্রার্থী মোহিত লাল ধরকে নিয়ে ছয় নং আসনের মোহনপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচারাভিযান চলাকালীন বিধায়ক মোবস্বর আলী বলেন, আসন্ন কৈলাসহর পুর পরিষদের ভোটে ছয় নং আসনে মোহিত লাল ধরের ভোটে জেতা শুধু সময়ের অপেক্ষা মাত্র৷ কারন, এলাকার প্রতিটি বাড়িতে যাওয়ার পর সাধারণ মানুষেরা শুধু একটা কথাই বলছেন মোহিতের জন্য ভোট চাইতে হবে না, মোহিত এলাকার সবারই অতি ভালোবাসার সুপরিচিত যুবক৷ বিরোধীদল সিপিআইএমের প্রার্থী ৬ নং ওয়ার্ডের যেভাবে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন এবং সাড়া পাচ্ছেন তাতে শাসকদল রীতিমতো সমস্যার সম্মুখীন হয়েছে৷ এ আসনটি শাসক দল বিজেপির হাতছাড়া হতে পারে বলেও অনেকেই অনুমান করছেন৷

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top