News Flash

  • Home
  • Uncategorized
  • Anniversary : যথাযোগ্য মর্যাদায় গুরুনানকের ৫৫২তম জন্মবার্ষিকী উদযাপিত
Image

Anniversary : যথাযোগ্য মর্যাদায় গুরুনানকের ৫৫২তম জন্মবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ মানব সেবাই জীবনের সবচাইতে বড় ধর্ম৷ আপনার কাছে যদি একটিও রুটি থাকে তবে সেটা ভাগ করে নেবেন৷ শিখ ধর্মের প্রবর্তক গুরুনানক দেব মানব জাতিকে মানবতার পাঠ দিয়েছিলেন৷ সেই সময় থেকে আজও গুরুনানকের নীতি, আদর্শ সমান প্রাসঙ্গিক৷ মানবতার আদর্শ শিক্ষক তথা শিখ ধর্মের প্রথম গুরু গুরুনানক দেবের ৫৫২ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে একথা বলেন বিশিষ্ট সমাজসেবী নীতি দেব৷ তথ্য ও সংসৃকতি দফতরের উদ্যোগে আজ সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয় শিখ ধর্মের প্রবর্তক গুরুনানকের জন্মবার্ষিকী৷ বিশিষ্ট সমাজসেবী নীতি দেব আরও বলেন, আমাদের সর্বময় কর্তা একজনই৷ যেটা গুরুনানক শিখিয়েছিলেন৷ গুরুদের নীতি ও আদর্শ মেনে চলতে যুব সমাজের উদ্দেশ্যে আহ্বান রাখেন তিনি৷ এর পাশাপাশি শিখদের ধর্মগুরু গুরুনানকের জন্মদিন পালনের উদ্যোগ নেওয়ার জন্য তথ্য ও সংসৃকতি দফতরকে বিশেষ ধন্যবাদ জানান নীতি দেব৷


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত ভাষণে তথ্য ও সংসৃকতি দফতরের সচিব পি কে গোয়েল গুরুনানক দেবের স্মৃতিচারণ করেন৷ তিনি বলেন, গুরুনানক বলেছিলেন ঈশ্বর এক৷ আমরা একই ঈশ্বরের সন্তান৷ তাই গুরুনানকের নীতি ও আদর্শ আগে যেমন প্রাসঙ্গিক ছিলো তা এখনও রয়েছে৷
অনুষ্ঠানে বিশেষ বক্তার ভাষণে চানমারিস্থিত গুরুদোয়ারার প্রধান জার্নেইল সিং শিখদের ধর্মীয় গুরু গুরুনানকের নীতি ও আদর্শের কথা ফের একবার মনে করিয়ে দেন৷ তিনি গুরুর নির্দেশিত পথে এগিয়ে চলার বার্তা দেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্য সাংসৃকতিক উপদেষ্টা কমিটির সহসভাপতি সুভাষ দেব৷ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, কর্ণেল ভি রবিশঙ্কর এবং কর্ণেল রোহিত গুপ্তা৷

এদিন অনুষ্ঠানের শুরুতে শিখ ধর্মের গুরু গুরুনানকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট সমাজসেবী নীতি দেব সহ অন্যান্য অতিথিগণ৷ এরপর গুরুবাণী পাঠ করেন সতনাম সিং, দলজিৎ সিং এবং পরগত সিং৷ অনুষ্ঠানে প্রচুর সংখ্যায় অংশ নেন শিখ ধর্মাবলম্বী অংশের মানুষ৷ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাতে গুরুনানকের জন্মভূমি থেকে আনা বৃক্ষ তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় সাংসৃকতিক অনুষ্ঠান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top