News Flash

  • Home
  • Uncategorized
  • Road blocked : শিক্ষিকাকে বদলির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বক্সনগর সোনামুড়া পথ অবরোধ
Image

Road blocked : শিক্ষিকাকে বদলির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বক্সনগর সোনামুড়া পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।। বাগবের এস বি স্কুলের শিক্ষিকাকে বদলির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বক্সনগর সোনামুড়া পথ অবরোধ করে ছাত্র ছাত্রীরা। শিক্ষক এর অভাবে স্কুলের পঠন পাঠন ব্যাহত হচ্ছে বলে তারা অভিযোগ করে। বিজ্ঞান শিক্ষিকা রীণা সরকারকে বদলির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বক্সনগর টু সোনামুড়া সড়ক অবরোধ করল বাগবের এস বি স্কুলের ছাএছাএীরা। ঘটনা কলমচৌড়া থানার বাগবের এলাকায়।আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দাবী শিক্ষীকাকে পুনরায় এই স্কুলে ফিরিয়ে আনতে হবে ।তা না হলে তারা রাস্তা অবরোধ ছাড়বে না।

সকাল থেকে পথ অবরোধের ফলে অবরোধ স্থলের দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে। এর ফলে যাত্রীদুর্ভোগ বাকর ধারণ করে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য অবশেষে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অবরোধ প্রত্যাহার করে নিতে পরামর্শ দেন। কিন্তু ছাত্রছাত্রীরা স্পষ্টভাবে জানায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের কোন আধিকারিক এসে তাদেরকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না দিলে তারা অবরোধ প্রত্যাহার করবে না। এনিয়ে পঞ্চায়েত সদস্যের সঙ্গে ছাত্র-ছাত্রীদের বাকবিতণ্ডা হয়।অবশেষে স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনের তরফ থেকে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের আশ্বস্ত করা হয় স্কুলে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নিয়োগের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুনিদৃষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর তারা আপাতত পথ অবরোধ প্রত্যাহার করে নেয়। প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা না হলে তারা যেকোনো সময় বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top