News Flash

  • Home
  • Uncategorized
  • Pedestrian was killed : বক্সনগরে বাইকের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী বৃদ্ধা
Image

Pedestrian was killed : বক্সনগরে বাইকের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৭ নভেম্বর৷৷ দিন দিন সোনামুড়া মহাকুমার যান দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে৷এই যান দুর্ঘটনায় কখনো কখনো গুরুতর জখম,আবার কখনো জান দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়ছে৷ কখনও হাত পা ভেঙ্গে পঙ্গু হয়ে শয্যাশায়ী হয়ে ঘরে বসে রয়েছে৷ কিন্তু এই যান দুর্ঘটনা এড়াতে সম্পূর্ণ ব্যর্থ সোনামুড়া আরক্ষা মহকুমা প্রশাসক৷ এমনই একটি যান দুর্ঘটনার ঘটনা ঘটে বক্সনগর থানার সামনে৷


ঘটনার বিবরণে জানা যায় বুধবার বিকাল ৪ টা ৩০ মিনিটে বক্সনগর চৌমুনী এলাকার দীপক চন্দ্র দেবের ৬০ বছর বয়সী স্ত্রী বাড়ি থেকে তার নিজের চিকিৎসা করার জন্য বক্সনগর চৌমনীতে প্রাইভেট ডাক্তার বিনয় বাবুর কাছে যাচ্ছিলেন৷আর তখনই বিশালগড় থেকে বক্সনগর চৌমুনির দিকে টি আর ০৭-৬৬৫০ নম্বর একটি পালসার বাইক নিয়ে নয়নজলার লতিফ মিয়ার মেয়ের জামাই রাজু মিয়া দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ বছরের ফলন রানী দেবের উপর সামনাসামনি এসে ধাক্কা মারে৷


সাথে সাথে মহিলা ঘটনাস্থলেই রাস্তার পাশে ছিটকে পড়ে যায়৷ যান দুর্ঘটনার ঘটনাটি চৌমুনির লোকজন দেখতে পেয়ে সাথে সাথে বৃদ্ধ মহিলাকে প্রথমে গুরুতর রক্তাক্ত অবস্থায় বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন৷ জিবি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় ঘণ্টাখানেকের পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷


প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী জানা গেছে বাইক আরোহী বক্সনগর এলাকার জামাই নামে পরিচিত রাজু মিয়া দুর্ঘটনাগ্রস্ত মহিলাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান৷পরবর্তী সময়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাইক আরোহীকে না পেয়ে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়৷বর্তমানে বাইকটি কলমচৌড়া থানা হেফাজতে রয়েছে৷মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর৷তার দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে৷বর্তমানে বৃদ্ধ মহিলা জিবি হাসপাতালের মর্গে রয়েছে৷বৃহস্পতিবার তার মৃতদেহ ময়না তদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেয়া হবে৷ মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top