News Flash

  • Home
  • খেলা
  • Suspects : সন্দেহভাজন ২৫ জন বহিরাগত আটক আগরতলায়
Image

Suspects : সন্দেহভাজন ২৫ জন বহিরাগত আটক আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ সন্দেহজনকভাবে অবস্থানরত আগরতলার এক বিয়েবাড়ি থেকে বহিরাগত ২৫ জনকে আটক করেছে রাজ্য পুলিশ৷ তাঁরা কলকাতা থেকে এসেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন৷ পুলিশ আগরতলায় তাঁদের আগমনের প্রকৃত কারণ অনুসন্ধান করছে৷


এ-বিষয়ে ত্রিপুরা যুব তৃণমূলের আহ্বায়ক বাপ্ঢু চক্রবর্তী অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য আগত দলীয় কর্মীদের ত্রিপুরা পুলিশ অন্যায়ভাবে আটক করেছে৷ গতকালও পাঁচজনকে আটক করেছিল পুলিশ৷ তাঁদের মধ্যে একজনকে ছেড়ে দিয়েছে৷ বাকি চারজনকে পুলিশ আজ আদালতে সোপর্দ করেছে৷


আজ বুধবার আগরতলার শিবনগর কলেজরোড সংলগ্ণ একটি বিয়ে বাড়ি থেকে সন্দেহভাজন ২৫ জনকে পুলিশ আটক করেছে৷ তাঁরা কয়েকদিন ধরে ওই বাড়িতে রয়েছেন৷ পুলিশের দাবি, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বিয়েবাড়িতে অভিযান চালানো হয়েছিল৷ সেখানে ২৫ জন কলকাতার বাসিন্দাকে আটক করা হয়েছে৷ তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে৷ এদিকে গতকাল রাতই পশ্চিমবঙ্গের বাসিন্দা পাঁচজনকে আটক করেছিল পুলিশ৷ তাঁদের মধ্যে চারজনকে জিজ্ঞাসাবাদ করে বহিরাগতদের ত্রিপুরায় অবস্থান সম্পর্কে অনেক তথ্য পেয়েছে পুলিশ৷


প্রসঙ্গত, পুর নির্বাচনকে ঘিরে তৃণমূল কংগ্রেস জোরকদমে প্রচার শুরু করেছে৷ এতে পশ্চিমবঙ্গ থেকে লোক এনেও তাঁরা প্রচার করছে৷ গত দু-দিনে আটক সকলেই তৃণমূল কর্মী ও সমর্থক বলে পরিচয় মিলেছে৷ এক্ষেত্রে বহিরাগতদের এনে নির্বাচনী প্রচার নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ণ উঠেছে৷ ত্রিপুরার তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেছেন, তৃণমূল বহিরাগতদের এনে নির্বাচনী মুহূর্তে শান্তি-শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টায় রয়েছে৷ ফলে, এ-বিষয়ে সকলের সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে৷

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top