News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা : আগরতলায় সীমাবদ্ধ তৃণমূল কংগ্রেস, পুর নির্বাচনে নিগম এলাকাএ জন্য ইস্তেহার প্রকাশ
Image

ত্রিপুরা : আগরতলায় সীমাবদ্ধ তৃণমূল কংগ্রেস, পুর নির্বাচনে নিগম এলাকাএ জন্য ইস্তেহার প্রকাশ

আগরতলা, ১৬ নভেম্বর (হি. স.) : রাজধানী আগরতলা শহরেই আবদ্ধ তৃণমূলের প্রতাপ। অন্তত পুর নির্বাচনকে ঘিরে ঘাসফুল শিবিরের ইস্তেহার প্রকাশে এমনটাই মনে হচ্ছে। কারণ, পুর নিগম নির্বাচনের ইস্তেহারে নবরত্নের ঘোষণা দিয়েছে তৃণমূল। কিন্ত, পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে জয়ী হলে তবেই মানুষের সাথে আলোচনার মাধ্যমে উন্নয়নের রূপরেখা স্থির করবে মমতার দল। আজ আগরতলায় তারকা খচিত সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস ”আগরতলার জন্য নবরত্ন” শিরোনামে ইস্তেহার প্রকাশ করেছে।


এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু বিকাশ রায় বলেন, ত্রিপুরায় নির্বাচনকে ঘিরে ঠিকভাবে প্রচার করতে দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বিরোধীদের উপর দমন-পীড়ন চলছে। তাঁর অভিযোগ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং বিধায়কগণ লাগাতার হুমকি দিচ্ছেন। কারণ, তাঁরা ভিত সন্ত্রস্থ হয়ে পড়েছেন। তাঁর দাবি, ত রিপুরায় বিজেপির প্রকৃত বিকল্প একমাত্র তৃণমূল, মানুষ তা বুঝে গেছেন। তাঁর হুঙ্কার, হুমকি-ধমকি দিয়েও কোন অবস্থাতেই তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না।


আজ তিনি তৃণমূলের ইস্তেহার প্রকাশের মাধ্যমে আগরতলাবাসীকে সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর কথায়, উন্নত নগর উন্নত সমাজ, নিশ্চিত সুরক্ষা নিশ্চিত আমরা, পরিচ্ছন্ন আগরতলা নির্মল ত্রিপুরা, জন অভিযোগ নিষ্পত্তি, সুস্বাস্থ্যের আশ্বাস, করের বোঝা হবে না সোজা, সকলের ঘরে পরিশ্রুত জল, সামাজিক উন্নয়নে এগোবে আগরতলা এবং পুর কল্যানে আমরা সকলে ইস্তেহারে এই নবরত্নের ঘোষণা রয়েছে।


আগরতলাকে নিয়ে ইস্তেহারে ঢালাও প্রতিশ্রুতি থাকলেও, কার্যত পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতকে পাখির চোখ করতে পারছে না তৃণমূল। তাই, নির্বাচনের আগে কোন প্রতিশ্রুতির ঘোষণা দিচ্ছে ঘাসফুল শিবির। এ-বিষয়ে সাংসদ সুস্মিতা দেব বলেন, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় সমস্যা তৃণমূলের অগ্রাধিকারে রয়েছে। তাই, এখনই ইস্তেহার প্রকাশ করব না আমরা। নির্বাচনে জয়ী হওয়ার পর স্থানীয় মানুষের পরামর্শক্রমে উন্নয়নের রূপরেখা স্থির হবে। তাতে মনে হচ্ছে, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসে অনেকটাই ঘাটতি রয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top