News Flash

  • Home
  • Uncategorized
  • Protests and street rallies : বিলোনিয়া শহরে বামফ্রন্টের মিছিল ও পথসভা অনুষ্ঠিত
Image

Protests and street rallies : বিলোনিয়া শহরে বামফ্রন্টের মিছিল ও পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। আসন্ন পুর পরিষদ নির্বাচনে দক্ষিণ জেলার বিলোনিয়া পুর পরিষদে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে মঙ্গলবার বিলোনিয়া শহরে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। নাগরিক স্বাচ্ছন্দ উন্নত ও অবৈজ্ঞানিক বর্ধিত কর থেকে জনগনকে রেহাই দিতে এবং গনতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তেজী করতে বিলোনীয়া পুরপরিষদের ১৭ টি আসনে বামফ্রন্টের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান রেখে বিলোনিয়ায় মঙ্গলবার এক মিছিল সংগঠিত করা হয়।

মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক নং টিলা হয়ে সিনেমা হল, বিদ্যাপীঠ কর্নার হয়ে পুনরায় এক নং টিলাতে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় আলোচনা রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন চৌধুরী বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের তীব্র সমালোচনা করেন এবং বিলোনীয়া পুরপরিষদের ১৭ টি আসনে বামফ্রন্ট মনোনিত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত অভিযোগ করেন বর্তমান সরকারের আমলে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং অধিকার সুনিশ্চিত করা দাবিতেই আসন্ন নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি।এছাড়া এদিনের মিছিলে ও সভায় ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর, সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দও, তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস,সহ বিভিন্ন গনসংগঠনের নেতৃত্ব,ও কর্মি সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Releated Posts

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, সরকার গঠনের পথে দল; ভবানীপুরে মমতাকে হারালেন শুভেন্দু

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক প্রবণতা থেকেই…

ByByNews Desk May 4, 2026

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top