News Flash

  • Home
  • Uncategorized
  • ২২শে মমতা যাচ্ছেন দিল্লি, বৈঠক হতে পারে মোদীর সঙ্গে
Image

২২শে মমতা যাচ্ছেন দিল্লি, বৈঠক হতে পারে মোদীর সঙ্গে

কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : ফের দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের সেই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বলে সূত্রের খবর।

রাজ্যের বকেয়া পাওয়ার দাবি, বিএসএফের কাজের ক্ষমতাবৃদ্ধি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবিদাওয়া নিয়ে মমতা-মোদির সাক্ষাৎপর্বে উঠতে পারে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বিষয়। এ বিষয়ে রাজ্য সরকারের আপত্তির কথা সরাসরি প্রধানমন্ত্রীকেই জানাতে চান মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, ২২ নভেম্বর দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরবেন ২৫ তারিখ। মাঝে যে দু’দিন রাজধানীতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারই মধ্যে একদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা তাঁর। এছাড়াও রাজধানী সফরে গেলে একাধিক বিরোধী দলের নেতানেত্রীদের সঙ্গে মমতার সাক্ষাৎ বাঁধাধরা কর্মসূচির মধ্যে পড়ে। এবারও তেমনই কয়েকটি সাক্ষাৎপর্ব হতে পারে তাঁর।

মূল নজর মোদির সঙ্গে মমতারে বৈঠকের দিকে। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে ভারচুয়ালি বৈঠক করেছেন রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে রাজ্যের বকেয়া নিয়ে আলোচনা করেন দু’জন। মোদির সঙ্গে বৈঠকে এই হিসেবেনিকেশ নিয়ে কথা হওয়ার সম্ভাবনা।

রাজ্যের অভ্যন্তরে বিএসএফের কাজের সীমাবৃদ্ধি সংক্রান্ত নির্দেশ জারি করেছে করেছে কেন্দ্র। এখন থেকে রাজ্যের ভিতরে ৫০ কিলোমিটার ঢুকে কাজ করতে পারবেন বিএসএফ জওয়ানরা। আগে তা ছিল ১৫ কিলোমিটার। এই নয়া কেন্দ্রীয় নীতি নিয়ে স্পষ্ট আপত্তি আছে রাজ্যের শাসকদল তৃণমূলের। মঙ্গলবার বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ হবে। দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গটিও সরাসরি তুলতে পারেন বলে খবর। এছাড়া ২৯ নভেম্বর থেকে সংসদে শুরু হবে শীতকালীন অধিবেশন। সেখানে একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরোধিতায় সরব হবেন তৃণমূল সাংসদরা। রণকৌশল ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে। তার ঠিক আগের সপ্তাহে তৃণমূল সুপ্রিমোর দিল্লি সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top