News Flash

  • Home
  • Uncategorized
  • Birsa Munda never bowed down : ইংরেজদের দমন পীড়ন নীতির সামনে কখনোই নতি স্বীকার করেননি বিরসা মুণ্ডা
Image

Birsa Munda never bowed down : ইংরেজদের দমন পীড়ন নীতির সামনে কখনোই নতি স্বীকার করেননি বিরসা মুণ্ডা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৫ নভেম্বর৷৷ভারতের বীর স্বাধীনতা সংগ্রামীদের মতো ইংরেজদের রক্তচক্ষু উপেক্ষা করে বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন ভগবান বিরসা মুণ্ডা৷ ইংরেজ শাসনাধীন ভারতে দমন পীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অপ্রতিরোধ্য প্রতিবাদের বলিষ্ঠ নেত’ত্ব দিয়েছিলেন বিরসা মুণ্ডা৷ আজ উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত জনজাতীয় গৌরব দিবসে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ভগবান বিরসা মুণ্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ভারতীয় ইতিহাস এবং সংস্ক’তিতে জনজাতিদের অবদানকে সম্মান জানিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ ভগবান বিরসা মুণ্ডার প্রতিক’তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন৷ এরপর জনজাতিদের ঐতিহ্যবাহী হজাগিরি নৃত্য সহ বিভিন্ন কর্মসূচি পরিবেশিত হয়৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে এদেশের জনজাতিদের ভূমিকা চিরমরণীয় হয়ে আছে৷ ইংরেজ শাসিত পরাধীন ভারতবর্ষে দেশপ্রেমকে আত্মস্থ করে ইংরেজদের বিভিন্ন দমন পীড়ন মূলক নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ভগবান বিরসা মুণ্ডা৷ জাতীয়তাবোধ ও জনমত গঠনের মাধ্যম মানুষকে সংঘবদ্ধ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিলো তাঁর৷ জমিদারি শোষণের বিরুদ্ধেও তিনি গর্জে উঠেছিলেন ও প্রতিরোধ গড়ে তুলেছিলেন৷ ইংরেজ শাসিত ভারতে খাদ্যাভাবের সময়ে বিশেষ অবদান রেখেছিলেন তিনি৷ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে জনজাতিদের অবদান প্রচারের ক্ষেত্রে অনেকাংশেই উপেক্ষিত ছিলো৷ স্বাধীনোত্তর ভারতের প্রথম প্রধানমন্ত্রীর এই ক্ষেত্রে আন্তরিকতার ঘাটতি ছিলো৷ তবে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী জনজাতীয় গৌরব দিবস উদযাপনের মাধ্যমে জনজাতিদের অবদানের যোগ্য সম্মাননা প্রদানের দেশব্যাপী প্রয়াস নিয়েছেন৷ জনজাতিদের গৌরবময় ইতিহাস সবার সামনে উন্মোচনের লক্ষ্যে এই উদ্যোগ৷ প্রধানমন্ত্রীর উদ্যোগে এই উপেক্ষিত ইতিহাস- নেতাজী সুুভাষচন্দ্র বসুু, গান্ধীজী সহ বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের মতো ভগবান বিরসা মুণ্ডার জন্মদিনটিকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে সরকারিভাবে দেশব্যাপী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, ইংরেজদের দমন পীড়ন নীতির সামনে কখনোই নতি স্বীকার করেননি বিরসা মুণ্ডা৷ বিটিশ শাসনের বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ করার জন্য বিশেষ ভূমিকা নিয়েছিলেন তিনি৷ মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মতো প্রতি ঘরে ঘরে ভগবান বিরসা মুণ্ডার ছবি রাখার জন্য সবার প্রতি আহ্বান করেন মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠান শেষে ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করেন মুখ্যমন্ত্রী৷ এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, ব সংগ্রঙ্মা-র সহ সভাপতি বীরেন্দ্র রিয়াং, সমাজ অধিপতি বিদ্যাজয় রিয়াং রায় প্রমুখ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top