News Flash

  • Home
  • খেলা
  • Man was found hanging : তারানগর এলাকার রাবার বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Man was found hanging : তারানগর এলাকার রাবার বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। সিধাই থানার পশ্চিম তারানগর এলাকার রাবার বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম আশিস সরকার। ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার সকালে মোহনপুরের পশ্চিম তারানগর এলাকার ভূমিহীন কলোনি পাড়ার গভীর জঙ্গল থেকে আশিষ সরকার নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে । মৃতের বাড়ি ওই এলাকাতেই ।

ঘটনার বিবরণে জানা যায়,গতকাল সকাল থেকেই বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল ওই ব্যক্তি।অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে আশীষের ঝুলন্ত দেহ দেখতে পান তারই বাড়ির লোকজনরা।রাবার বাগানের গভীর জঙ্গলে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।ঝুলন্ত মৃতদেহটি দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন।সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত প্রক্রিয়ার কাজ সেরে দেহ নামিয়ে নিয়ে যান মোহনপুর হাসপাতালের মর্গে।এটি আত্মহত্যা না পরিকল্পিত খুন, তা নিয়ে স্থানীয় জনমনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। আশীষকে খুন করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের লোকেদের। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের লোকজন ও এলাকাবাসী। সঠিক তদন্ত হলে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা এলাকাবাসীর। ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top