News Flash

  • Home
  • খেলা
  • Money to bring the body : জিবি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ আনতে গেলে মোটা অঙ্কের টাকা দাবি
Image

Money to bring the body : জিবি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ আনতে গেলে মোটা অঙ্কের টাকা দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। জিবি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ আনতে গেলে মৃতের পরিবারের লোকজনদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে চলেছে ডোমরা। এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রাজ্যের বিভিন্ন স্থান থেকে চিকিৎসার জন্য রোগীরা আসে। মুমূর্ষ রোগীদের একাংশ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আবার অনেক ক্ষেত্রে দুর্ঘটনায় পতিত রোগী এবং হত্যাকাণ্ড কিংবা আত্মহত্যায় মৃতদের দেখো ময়নাতদন্ত করা হয়।

ওইসব মরদেহ পরিবারের লোকজন তা নিয়ে যাওয়ার সময় মর্গে আসলে ডোমরা মৃতের আত্মীয়-পরিজনদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে থাকে। এ ধরনের কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলে আসছে। অনেকের পক্ষেই তাদের চাহিদা মতো টাকা মিটিয়ে দেওয়া সম্ভব হয় না। ফলে গালমন্দ খেতে হয় তাদের। শুক্রবার আগরতলার মলয় নগরে রেলে কাটা পড়ে মৃত্যু হয় বিশ্বজিৎ দেবনাথ নামে এক যুবকের। তার পরিবার খুবই দরিদ্র। মৃতদেহ সৎকার করার মতো আর্থিক সংস্থান পর্যন্ত নেই। আত্মীয় পরিজনদের শনিবার জিবি হাসপাতাল মর্গে যন মৃতদেহ ময়নাতদন্তের পর সৎকার করার জন্য। মৃতদেহটি খন্ড খন্ড হয়ে যাওয়ায় তারা নিজেরা দেহ নিজেরা সৎকার না করে ডোমদের দিয়ে সৎকার করানোর উদ্যোগ নেন। ডোমরা এজন্য সাড়ে চার হাজার টাকা দাবি করে বলে অভিযোগ। জিবি হাসপাতালে ডোমদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসলো দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করছেন না বলে অভিযোগ।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top