News Flash

  • Home
  • Uncategorized
  • India-Bangladesh meeting : কমলপুর মহকুমায় সীমান্ত হাট নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বৈঠক
Image

India-Bangladesh meeting : কমলপুর মহকুমায় সীমান্ত হাট নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ কমলপুরে গতকাল ইন্দো-বাংলাদেশ বর্ডার হাট খোলা নিয়ে দুই দেশের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ কমলপুরের সোনারাইয়ের নিকটবর্তী আন্তর্জাতিক সীমান্তের ১৯০৩নং পিলারের বাংলাদেশ অংশে এই বৈঠক অনুষ্ঠিত হয়৷ উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক মোসালেমউদ্দিন আহমেদ এবং বাংলাদেশের মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলাশাসক রুমানা ইয়াসমিন৷


এই বৈঠকের বিষয়ে ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক মোসালেমউদ্দিন আহমেদ জানান, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ১৯০৩নং পিলার এবং ১৩৪ নম্বর সীমান্ত গেটের কাছে ভারতের ১.৩৬ একর এবং বাংলাদেশের ১.৩৬ একর জমি নিয়ে গড়ে উঠবে এই সীমান্ত হাট৷ এই সীমান্ত হাটে বাংলাদেশের ৫০ জন এবং ভারতের ৫০ জন বিক্রেতা পণ্য সামগ্রী বিক্রয় করতে পারবেন৷ উভয় দেশ থেকে ১৫০ জন করে ক্রেতা হাজির থাকতে পারবেন৷ একজন বিক্রেতা সর্বোচ্চ ২০০ ডলারের পণ্য সামগ্রী এই সীমান্ত হাটে বিক্রয় করতে পারবেন৷ প্রত্যেক মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত এই সীমান্ত হাট খোলা থাকবে৷ প্রত্যেক ক্রেতা বিক্রেতাকে সচিত্র পরিচয়পত্র নিয়ে আসতে হবে৷ এক্ষেত্রে আমবাসা মহকুমার মহকুমা শাসক এবং বাংলাদেশের কমলগঞ্জের ইউএনও সচিত্র পরিচয়পত্র দেবেন৷ সীমান্ত হাট প্রকল্প রূপায়ণে ৫ কোটি টাকা ম’র করেছে ভারত সরকার৷ এই অর্থ ব্যয় হবে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের মাধ্যমে৷


ভারত-বাংলাদেশ সীমান্তের কমলপুর মহকুমার সীমান্ত হাটে গড়ে তোলা হবে কমন ফেসিলিটেশন সেন্টার৷ এতে থাকবে একটি সভাগৃহ, চিকিৎসা কক্ষ ও টাকা বিনিময়ের জন্য ব্যাঙ্কার্স কক্ষ৷ তাছাড়া থাকবে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা শৌচাগার৷ এই সীমান্ত হাট ব্যবস্থাপনার জন্য জয়েন্ট বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটি গঠিত হয়েছে৷ কমিটির ভারতীয় অংশের চেয়ারম্যান হয়েছেন ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক মোসালেমউদ্দিন আহমেদ ও বাংলাদেশ অংশের চেয়ারম্যান হয়েছেন মৌলভীবাজার জেলার অরিরিক্ত জেলাশাসক রুমানা ইয়াসমিন৷ মাছ ও শুকনো মাছ সহ মোট ১৮টি পণ্য সামগ্রী এই সীমান্ত হাটে ক্রয়-বিক্রয় হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top