News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ধাক্কা খেল গেরুয়া শিবির, বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী
Image

ফের ধাক্কা খেল গেরুয়া শিবির, বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী

কলকাতা, ১১ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গ বিজেপিতে একের পর এক ভাঙন লেগেই রয়েছে। এবার বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার টুইট করে শ্রাবন্তী নিজেই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন। বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে লড়েছিলেন শ্রাবন্তী। ভোটে পরাজিত হন। তারপর থেকেই বাড়তে থাকে বিজেপি-র সঙ্গে তাঁর দূরত্ব। অবশেষে দল ছেড়ে দিলেন অভিনেত্রী।
বৃহস্পতিবার শ্রাবন্তী টুইটে লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’ প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ১ মার্চ, বিজেপি-তে যোগ দেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্রে তাঁকে প্রার্থী করে বিজেপি। কিন্তু তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি। প্রসঙ্গত, গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় সমাবেশে রূপাঞ্জনা মিত্রের মতোই আমন্ত্রিত ছিলেন শ্রাবন্তী। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি। নানা ধরনের জল্পনার মধ্যেই বৃহস্পতিবার শ্রাবন্তী নিজেই জানিয়ে দিলেন তিনি বিজেপি ছাড়ছেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top