News Flash

  • Home
  • Uncategorized
  • Seriously injured worker : গরম বিটুমিন পড়ে গুরুতর আহত শ্রমিক, ঠিকেদারের ভূমিকায় ক্ষোভ
Image

Seriously injured worker : গরম বিটুমিন পড়ে গুরুতর আহত শ্রমিক, ঠিকেদারের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ রাস্তার কাজ করতে গিয়ে গরম বিটুমিন পড়ে গুরুতর ভাবে আহত এক শ্রমিক ৷ ঘটনা বিশালগড়ের চাম্পামুড়া যে এলাকায়৷ রাজ্যের বিভিন্ন স্থানে নির্মাণকাজ ও রাস্তাঘাট সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য কোন ধরনের সুরক্ষার ব্যবস্থা করছে না দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা৷ এর খেসারত দিতে হচ্ছে শ্রমিকদের৷ সোমবার অভয়নগরে নির্মাণ শ্রমিকের মৃত্যুর পর মঙ্গলবার বিশালগড়ের চাম্পামুড়া এলাকায় অপর এক শ্রমিক রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ করতে গিয়ে গরম বিটুমিন পরে রীতিমতো ঝলসে গেছে৷ বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷


ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকাল ১১:৩০ নাগাদ চাম্পামুড়া এলাকায় রাস্তার কাজ করছিল শ্রমিকরা৷ কাজ করার সময় এক শ্রমিক গরম বিটুমিন পড়ে যাওয়ায় শরীর ঝলসে গেছে৷ শ্রমিকটির নাম মামন মিয়া৷ বয়স ২৪৷ বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, চাম্পামুড়া এলাকায় রাস্তার কাজ করার সময় গরম বিটুমিন তেল মামন মিয়ার সারা শরীরে পড়ে যায়৷ গরম বিটুমিন তেল পড়ায় রাস্তায় পরে ছটপট করতে থাকে ওই শ্রমিক৷ অন্যান্য শ্রমিকরা তড়িঘড়ি তাকে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে ৷ বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করেন আগরতলা জিবি হাসপাতালে৷


সূত্রের খবর চাম্পামুড়া এলাকায় রাস্তার কাজ করার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের গাফিলতির কারনেই শ্রমিকের গায়ে গরম বিটুমিন তেল পড়ে যায়৷ শ্রমিকের গায়ের গরম তেল পড়ে গুরুতর জখম হওয়ায় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বলে খবর৷ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকসহ স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ শ্রমিকদের জন্য কোন সুরক্ষা ব্যবস্থা না থাকার কারণেই এই ভয়াবহ কান্ড ঘটেছে বলেও অভিযোগ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top