News Flash

  • Home
  • Uncategorized
  • অবিশ্রান্ত বৃষ্টিতে ফের স্তব্ধ চেন্নাই, তামিলনাড়ুর ৫ জেলায় জারি লাল সতর্কতা
Image

অবিশ্রান্ত বৃষ্টিতে ফের স্তব্ধ চেন্নাই, তামিলনাড়ুর ৫ জেলায় জারি লাল সতর্কতা

চেন্নাই, ১০ নভেম্বর (হি.স.): অবিরাম বৃষ্টিতে ফের স্তব্ধ হয়ে গেল তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। গত কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই জলমগ্ন ছিল চেন্নাইয়ের বিভিন্ন প্রান্ত, এই পরিস্থিতিতে নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠল। জলে ডুবে গিয়েছে চেন্নাইয়ের বিভিন্ন এলাকা। কোথাও গাড়ি ডুবে গিয়েছে, কোথাও আবার বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে জল। যানবাহন চলাচলও বিঘ্নিত হয়েছে।

বুধবার থেকেই বৃষ্টি বাড়বে তামিলনাড়ুতে, এমনই পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। বুধবার কুড্ডালোর, ভিলুপ্পুরম, শিবগঙ্গা, রমন্থপুরম ও কারাইকালে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১১ নভেম্বর, বৃহস্পতিবার তিরুভাল্লুর, চেন্নাই, কাঞ্চিপুরম, চেঙ্গালপাট্টু, ভিল্লুপুরম, তিরুভান্নামালাই-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এদিন বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল। তামিলনাড়ুর পাশাপাশি ১১ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুদুচেরিতেও। তাই ১১ নভেম্বর পর্যন্ত পুদুচেরিতে বন্ধ থাকবেসমস্ত স্কুল ও কলেজ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top