News Flash

  • Home
  • Uncategorized
  • Blood stains in two rooms : এমবিবি কলেজের নতুন ভবনের দুটি রুমে রক্তের ছাপ, তথ্য অনুসন্ধানে ফরেন্সিক টিম
Image

Blood stains in two rooms : এমবিবি কলেজের নতুন ভবনের দুটি রুমে রক্তের ছাপ, তথ্য অনুসন্ধানে ফরেন্সিক টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ এমবিবি কলেজের নিউ বিল্ডিং এর বারান্দা থেকে শুরু করে দুটি রুমের ভেতর রক্তের ছাপ পাওয়া গেছে৷ কোথা থেকে আসলো এই রক্ত তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা কলেজ চত্বরএলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে পুলিশ সহ পরেন্সিক টিম ও ডগ স্কোয়াড৷


রাজধানী আগরতলার এমবিবি কলেজের নিউ বিল্ডিংএর দুটি কক্ষ এবং বারান্দায় রক্তের ছাপ পাওয়া গেছে৷ মঙ্গলবার ছাত্র-ছাত্রীরা রক্তের ছাপ দেখতে পেয়ে রীতিমতো ঁতকে উঠে৷ রক্তের ছাপ দেখতে পেয়ে কলেজ ছাত্র ছাত্রীরা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানান৷ কর্তৃপক্ষের তরফে বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়ির পুলিশকে জানানো হয়৷ চাঞ্চল্যকর এই ঘটনার খবর পেয়ে কলেজটি আউট পোস্টের পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন এমবিবি কলেজের নিউ বিল্ডিং এর ৩০১ এবং ৩০৪ নম্বর কক্ষে রক্তের ছাপ মিলেছে৷ এছাড়া বারান্দাতেও রক্তের ছাপ রয়েছে৷৷ রক্তের ছাপ দেখতে পেয়ে পুলিশ কর্মীরাও রীতিমতো স্তম্ভিত হয়ে যান৷ রক্তের সাপের উৎস সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷


খবর পাঠানো হয় ডগ স্কোয়াড এবং ফরেনসিক ল্যাব এর বিশেষজ্ঞদের কাছেও৷ তারাও সেখানে ছুটে যান৷ সেখান থেকে যাবতীয় তথ্য উদ্ধার করে নিয়ে আসা হয়৷ তদন্ত ও তৎপরতা অব্যাহত থাকলেও এখনও পর্যন্ত রক্তের উৎস সন্ধান করা সম্ভব হয়নি৷তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন এ সম্পর্কে এখনোই বিস্তারিত কোন কিছু বলা সম্ভব নয়৷ বিস্তারিত তদন্তের পর এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি জানিয়েছেন৷ এদিকে কলেজ রুমে রক্তের ছাপ পাওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই ছাত্রছাত্রীদের মধ্যে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top