News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় চড়ল পারদ, বজায় রয়েছে হালকা শীতের আমেজ
Image

কলকাতায় চড়ল পারদ, বজায় রয়েছে হালকা শীতের আমেজ

কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): শীতের হালকা আমেজ থাকলেও, কলকাতায় মঙ্গলবার সামান্য চড়ল তাপমাত্রার পারদ। ভোরে কুয়াশায় ঢাকা পড়েছিল শহর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে আবহাওয়ায় সে ভাবে শীতের কামড় নেই। এরইমধ্যে একটি খারাপ খবর হল, সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ নানা জেলা। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহবিদরা। তবে, আকাশ মূলত পরিষ্কার থাকবে।
কলকাতায় তাপমাত্রার পারদ সামান্য ঊর্ধ্বমুখী হলেও দার্জিলিং, শিলিগুড়ি বা পুরুলিয়ায় ভালই ঠান্ডা মালুম হয়েছে এদিন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, মঙ্গলবার শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি, পুরুলিয়ায় তাপমাত্রা নেমে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে । অন্যদিকে, দার্জিলিঙে তা দাঁড়িয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। আপাতত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top