News Flash

  • Home
  • Uncategorized
  • Three hundred students, four teachers : তিন শতাধিক ছাত্রছত্রীর জন্য চারজন শিক্ষক পঠন পাঠন লাটে উঠেছে
Image

Three hundred students, four teachers : তিন শতাধিক ছাত্রছত্রীর জন্য চারজন শিক্ষক পঠন পাঠন লাটে উঠেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ তিন শতাধিক ছাত্র-ছাত্রীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র চারজন৷ ঘটনা লংতরাইভ্যালী মহকুমার শিববাড়ি তুইকর্মা তুইসা হাইসুকলে৷ শিক্ষকের অভাবে পঠন-পাঠন লাটে উঠেছে৷ অবশেষে বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা আন্দোলনে শামিল হয়েছে৷ শিক্ষকের দাবিতে রাস্তা অবরোধ করল ছাত্র-ছাত্রী৷


ঘটনা লংতরাইভ্যালী মহকুমার শিববাড়ি এলাকায়৷ তাদের দাবী শিববাড়ি তুইকর্মা তুইসা হাইসুকলে ছাত্র ছাত্রী সংখ্যা প্রায় তিনশো জন হলেও শিক্ষক মাত্র চার জন৷ যেসব শিক্ষক রয়েছেন তারা নাম দেখেই দায়িত্ব খালাস করে চলেছেন৷৷ ছাত্র-ছাত্রী ও অভিভাবকরাএকাধিকবা বিষয়টি বিদ্যলয় পরিদর্শক ও ডেপুটি ডাইরেক্টরের নজরে আনলেও কোনো সুরাহা হয়নি৷ অথচ মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে এসেছে৷ তাই তুইকর্মা তুইসা হাইসুকলের হতাশাগ্রস্ত ছাত্র ছাত্রী সকাল থেকেই শিববাড়ি এলাকায় মাছলি মুখ হইতে কাঞ্চনপুর যাওয়ার রাস্তা অবরোধ করে৷


অবরোধের খবর পেয়ে মনু থানার পুলিশ আধিকারিকরা অবরোধ স্থলে ছুটে যান৷ ছাত্র-ছাত্রীরা কোনভাবেই অবরোধ প্রত্যাহার করতে রাজী হয়নি৷ শেষ পর্যন্ত শিক্ষা দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় নেতারা ছুটে এসে সাত্র ছাত্রদের এ ব্যাপারে আশ্বস্ত করলেন আপাতত তারা আন্দোলন প্রত্যাহার করে নেন৷ তবে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top