News Flash

  • Home
  • Uncategorized
  • সমৃদ্ধ ঐতিহ্য ও সৌন্দর্য্যের জন্য প্রসিদ্ধ দেবভূমি উত্তরাখণ্ড : উপ-রাষ্ট্রপতি
Image

সমৃদ্ধ ঐতিহ্য ও সৌন্দর্য্যের জন্য প্রসিদ্ধ দেবভূমি উত্তরাখণ্ড : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): স্থাপনা দিবসে ‘দেবভূমি’ উত্তরাখণ্ডের জনগণকে অভিনন্দন জানালেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। পাশাপাশি উত্তরাখণ্ডের সমৃদ্ধ ঐতিহ্য, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য এবং উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেছেন উপ-রাষ্ট্রপতি। উত্তরাখণ্ডের সার্বিক প্রগতিও কামনা করেছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু।

৯ নভেম্বর দিনটি উত্তরাখণ্ডের স্থাপনা দিবস। মঙ্গলবার সকালে টুইট করে উপ-রাষ্ট্রপতি জানিয়েছেন, “স্থাপনা দিবসে উত্তরাখণ্ডের জনগণকে আমার পক্ষ থেকে অভিনন্দন। দেবভূমি হিসেবে পরিচিত, সমৃদ্ধ ঐতিহ্য, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য এবং উষ্ণ আতিথেয়তার জন্য প্রসিদ্ধ উত্তরাখণ্ড। রাজ্য ও রাজ্যের জনগণ আগামী দিনে প্রগতির নতুন উচ্চতায় পৌঁছে যাক, এটাই কামনা করছি।”

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top