News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা পুর নিগমের সবকটি আসন মনোনয়নপত্র জমা দিল তৃণমূল কংগ্রেস
Image

আগরতলা পুর নিগমের সবকটি আসন মনোনয়নপত্র জমা দিল তৃণমূল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর।। ভয়-ভীতি বাধা উপেক্ষা করে আগরতলা পুর নিগমের সবকটি আসন মনোনয়নপত্র জমা দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কনভেনার সুবল ভৌমিক ও সুস্মিতা দেব এর নেতৃত্বে প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে রিটার্নিং অফিসারের অফিসের উদ্দেশ্যে রওয়ানা হন। আগরতলা পুরো নিগমের ৫১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সব কটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। মিছিলটি এসডিএম অফিস সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার সুবল ভৌমিক ও সুস্মিতা দেব সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তৃণমূল কংগ্রেসের কনভেনার সুবল ভৌমিক বলেন রাজ্যের বিভিন্ন স্থানে পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এ মনোনয়ন প্রদানের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বাধা দিচ্ছে শাসকদল। তৃণমূল কংগ্রেস সবকটি ক্ষেত্রেই ১০০ শতাংশ প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল। কিন্তু ওর শাসক দলের বাধা ও ভয়ভীতি প্রদর্শনের কারণে কোন কোন ক্ষেত্রে সব প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারছেন না বলে তিনি অভিযোগ করেন।মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে আয়োজিত জমায়েতে তৃণমূল কংগ্রেসের কনভেনার সুবল ভৌমিক পুরভোটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্বাচন দপ্তর এবং প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত বলেও তিনি দাবি করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top