News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তান জুড়ে বিদেশী মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি তালিবানের
Image

আফগানিস্তান জুড়ে বিদেশী মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি তালিবানের

কাবুল, ৩ নভেম্বর (হি. স.) : আবারও বিতর্কিত সিদ্ধান্তের পথে হাঁটলেন আফগানিস্তানের নয়া শাসক তালিবান । সরকারে আসার পর থেকেই চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি হয়েছিল তালিবান। এবার সেই আর্থিক দূরাবস্থা থেকে মুক্তি পেতে আফগানিস্তান জুড়ে বিদেশী মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে তালিবান শাসকরা। একটি সংবাদ সংস্থার রিপোর্ট থেকে জানা গিয়েছে এই সরকারি নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ওই সংবাদ মাধ্যমকে বলেছেন, “আফগানিস্তান জুড়ে সব নাগরিক, দোকানদার, ব্যবসায়ী, বিনিয়োগকারীদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন লেনদেনর সময় কোনও বিদেশী মুদ্রা ব্যবহার না করেন। শুধুমাত্র আফগানি টাকাতেই যাবতীয় লেনদেন চলবে। যারা এই নিয়ম মেনে চলবেন না তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top