News Flash

  • Home
  • Uncategorized
  • ABVP staged a protest : ছাত্র নেতার উপর হামলার প্রতিবাদে পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করল এবিভিপি
Image

ABVP staged a protest : ছাত্র নেতার উপর হামলার প্রতিবাদে পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করল এবিভিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কৈলাশহর নগর বিভাগের সম্পাদক শিবাজী সেনগুপ্তের ওপর আর আর কে আই সুকলে প্রাণঘাতী হামলার প্রতিবাদে মঙ্গলবার আগরতলায় রাজ্য পুলিশের সদর কার্যালয়ে সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷


কৈলা শহরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর নগর শাখার সম্পাদক শিবাজী সেনগুপ্তর উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে মঙ্গলবার আগরতলায় রাজ্য পুলিশের সদর কার্যালয়ে সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷কৈলাসহরের আরকেআই সুকলে সদস্যপদ সংগ্রহকে কেন্দ্র করে শুক্রবার সংগঠিত হিংসাত্মক ঘটনার জেরে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধগামী হচ্ছে৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর কর্মীরা আর কে আই সুকলে সদস্যপদের সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা সংগঠিত করা হয়৷ আক্রান্তরা থানায় এফআইআর করতে যাওয়ার পথে রাস্তায় তাদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়৷ তাতে গুরুতরভাবে আহত হন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর কৈলাশহর নগর বিভাগের সম্পাদক শিবাজী সেনগুপ্ত৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷


সেখান থেকে রাতে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে শনিবার তার অস্ত্রোপচার হয়৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন শিবাজী সেনগুপ্ত৷এ ঘটনাকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে মঙ্গলবার আগরতলায় রাজ্য পুলিশের সদর কার্যালয়ে সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে অশ্লীল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷সংগঠনের নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন৷ তারা অভিযোগ করেন পরিকল্পিতভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কৈলাশহর নগর শাখার সম্পাদক শিবাজী সেনগুপ্তর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়৷


সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের ঘটনা সংঘটিত করা হয়েছে বলেও মন্তব্য করেন৷এ ধরনের ঘটনায় জড়িতদের এখনো পর্যন্ত গ্রেফতার না করায় পুলিশের তীব্র সমালোচনা করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেতৃবৃন্দ৷ তারা হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার এবং শাস্তির ব্যবস্থা করা হলে বৃহত্তর আন্দোলন সংঘটিত হবে৷ তাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অপ্রীতিকর পুলিশকেই দায়ী থাকতে হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top