News Flash

  • Home
  • Uncategorized
  • জোড়া গোল করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নায়ক সেই রোনাল্ডো
Image

জোড়া গোল করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নায়ক সেই রোনাল্ডো

ম্যাঞ্চেস্টার, ৩ নভেম্বর (হি.স) : জোড়া গোল করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মান বাঁচালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে আটলান্টার বিরুদ্ধে ২-২ ড্র করেছে ওলে গুন্নার সোলসারের দল। পর্তুগিজ মহাতারকা স্টপেজ মিনিটে গোল না করলে হারের মুখ দেখতে হতো ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাবটিকে।
আটলান্টার বিরুদ্ধে দুবার পিছিয়ে পড়বার পর রোনাল্ডোর গোলেই সমতা ফেরায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চলতি চ্যাম্পিয়ন্স লিগে ৪টি ম্যাচ খেলে ৫টি গোল করেছেন এই পর্তুগিজ স্ট্রাইকার। মঙ্গলবার ম্যাচ শুরুর ১২ মিনিটের মধ্যেই আটলান্টাকে এগিয়ে দিয়েছিলেন দুভান জাপাটা। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে সমতা ফেরায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দুর্দান্ত পাসিংয়ের পর স্বদেশী ব্রুনো ফার্নান্ডেজের ব্যাক হিল থেকে বল পেয়ে দারুণ গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দ্বিতীয়ার্ধেও দাপুটে শুরু করে ইতালির ক্লাবটি। ম্যাচের ৫৬ মিনিটে দ্বিতীয় গোল করেন সেই দুভান জাপাটাই। প্র‍থমে অফসাইডের জন্যে গোল বাতিল করা হলেও ভিএআর রিভিউয়ের দৌলতে ২-১ এগিয়ে যায় আটলান্টা। দ্বিতীয়বার পিছিয়ে পড়বার পর গোল শোধের জন্যে মরিয়া হয়ে উঠেছিলেন ওলে গুন্নার সোলসারের ছেলেরা। মাঝমাঠের দূর্বলতায় সেই আক্রমণগুলি দানা বাঁধছিল না। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে প্রতিপক্ষ বক্সের সামনে বল পান রোনাল্ডো। তার জোরালো লো-ভলি প্রতিহত করতে ব্যর্থ হয়েছেল আটলান্টা গোলরক্ষক। এই ম্যাচ হারলে পয়েন্ট টেবলের তৃতীয় স্থানে নেমে যেত রেড ডেভিলসরা। আপাতত চার ম্যাচে দুটি জয় সহ ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top