News Flash

  • Home
  • Uncategorized
  • One person was rescued : এক ব্যক্তিকে রাস্তার পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার
Image

One person was rescued : এক ব্যক্তিকে রাস্তার পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর।। ধলাই জেলার কমলপুর থানার দক্ষিণ মানিক ভান্ডার এরারপাড় এলাকার এক ব্যক্তিকে রাস্তার পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দমকল বাহিনীর জওয়ানরা হাসপাতালে নিয়ে যান। তার নাম শংকর শীল।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন। আহত ব্যক্তির কান ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছি। জানা যায়, শঙ্কর শীল মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ মানিক ভান্ডার বাজার থেকে দক্ষিণ মানিক ভান্ডার এরারপাড় এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিল। তখন সময় বাজার থেকে বাড়িতে যাওয়া অন্যান্য লোকজন রাস্তার পাশে ওই ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর, গুরুতর আহত ব্যক্তি মদমত্ত অবস্থায় ছিল। অন্ধকারে বাইসাইকেল চালিয়ে রাস্তার পাশে কাটা গাছের মুড়ার সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আঘাত গেলে অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে পড়ে যায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top