News Flash

  • Home
  • Uncategorized
  • Construction of helipad : ডম্বুর হ্রদের নারকেল কুঞ্জে হেলিপ্যাড নির্মিত, উদ্বোধন ১১ই
Image

Construction of helipad : ডম্বুর হ্রদের নারকেল কুঞ্জে হেলিপ্যাড নির্মিত, উদ্বোধন ১১ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ ত্রিপুরাকে পর্যটনের আকর্ষণীয় কেন্দ্র এবং অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে উদ্যোগ নিয়েছেন তাকে সফল করার জন্য ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম একাধিক কর্মসূচি হাতে নিয়েছে৷ তারই অঙ্গ হিসেবে রাজ্যের দূর দূরান্তে অবস্থিত পর্যটন কেন্দ্রগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে ও পর্যটক পরিষেবা বাড়ানোর লক্ষ্যে ডম্বুর হ্রদের নারকেল কুঞ্জে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে৷ দেশ বিদেশের পর্যটকরা যাতে ডম্বুর জলাশয়ের নৈসর্গিক ভ্রমণ দ্রুত সম্পন্ন করতে পারেন সেজন্যই এই হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে৷


ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, আগামী ১১ নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই হেলিপ্যাডের উদ্বোধন করবেন৷ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, লোকসভার সদস্য রেবর্তী ত্রিপুরা, পর্যটন দপ্তরের সচিব কিরণ গিত্যে ও পর্যটন দপ্তরের অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা প্রমুখ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top