News Flash

  • Home
  • Uncategorized
  • Approval of 12 posts : রাজ্য মন্ত্রিসভায় সাব্রুমের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের জন্য ১২টি পদের অনুমোদন
Image

Approval of 12 posts : রাজ্য মন্ত্রিসভায় সাব্রুমের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের জন্য ১২টি পদের অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ রাজ্য মন্ত্রিসভা আইন দপ্তরের অধীনে দক্ষিণ ত্রিপুরা জেলা বিচার বিভাগের অন্তর্গত সারুমের অতিরিক্ত জেলা এবং দায়রা জজ আদালতের জন্য ১২টি পদ সৃষ্টি করার অনুমোদন করেছে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্তের কথা জানান তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী৷

সাব্রুমে অতিরিক্ত জেলা এবং দায়রা জজ আদালতের জন্য যে সমস্ত পদ সৃষ্টি করার অনুমোদন দেওয়া হয়েছে সেই পদগুলি হচ্ছে ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসের অতিরিক্ত জেলা এবং দায়রা জজ গ্রেড-১ এর ১টি পদ, অফিস সুপারিনটেনডেন্টের জন্য ১টি পদ, হেড ক্লার্ক ১টি পদ, জুনিয়র গ্রেড স্টেনোগ্রাফার পি এ-র জন্য ২টি পদ, ইউ ডি সি ১টি পদ, এল ডি সি ২টি পদ, সিনিয়র সেরেস্তাদারের ১টি পোস্ট এবং গ্রুপ ডি ৩টি পদ৷ তিনি জানান আইন দপ্তর থেকে পরবর্তীতে এইসব সৃষ্ট পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top