মস্কো, ৩০ অক্টোবর (হি.স.): করোনাভাইরাসের বাড়বাড়ন্ত কমছেই না রাশিয়ায়। মারণ এই ভাইরাসের প্রকোপে মৃত্যু-মিছিল অব্যাহত রাশিয়ায়। হু হু করে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যাও। রাশিয়ায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ১,১৬০ জন রোগীর। এই সংখ্যা যুক্ত হওয়ার পর রাশিয়ায় এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন ২৩৭,৩৮০ জন।
মৃত্যুর পাশাপাশি নতুন আক্রান্তের সংখ্যাও অনেকটাই বেড়েছে রাশিয়ায়। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০,২৫১ জন। ফলে রাশিয়ায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮,৪৭২,৭৯৭ জন। ইতিমধ্যেই রাশিয়ায় করোনার থেকে সেরে উঠেছেন ৭,৩৩১,৪২৪ জন।

