News Flash

  • Home
  • বিনোদন
  • Ayodhya is where Lord Rama is : যেখানে ভগবান রাম সেখানেই অযোধ্যা : রাষ্ট্রপতি
Image

Ayodhya is where Lord Rama is : যেখানে ভগবান রাম সেখানেই অযোধ্যা : রাষ্ট্রপতি

অযোধ্যা, ২৯ আগস্ট (হি.স.): মন্দির শহর অযোধ্যায় এসে রাষ্ট্রপতি বললেন, যেখানে অযোধ্যা সেখানেই রাম। ভগবান রাম ছাড়া অযোধ্যা, অযোধ্যা নয়। রবিবার অযোধ্যায় রামায়ণ কনক্লেভের উদ্বোধনের পর এই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দিল্লি থেকে রবিবার সকালেই বিশেষ ট্রেনে উত্তর প্রদেশের অযোধ্যায় এসেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সপরিবারে এক-দিনের জন্য মন্দির শহর অযোধ্যা সফরে এসেছেন রাষ্ট্রপতি। অযোধ্যায় এদিন রামায়ণ কনক্লেভের উদ্বোধন এবং পর্যটন তথা সংস্কৃতি বিভাগের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন রাষ্ট্রপতি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অন্যান্যরা।

এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, “ভগবান রাম ছাড়া অযোধ্যা, অযোধ্যা নয়। যেখানে রাম আছেন সেখানেই অযোধ্যা আছে। ভগবান রাম স্থায়ীভাবে অযোধ্যায় বাস করেন। তাই প্রকৃত অর্থে এই স্থান অযোধ্যা।” রাষ্ট্রপতি আরও বলেছেন, “রামায়ণের প্রচার গুরুত্বপূর্ণ, কারণ রামায়ণ জীবনের যে সহজাত মূল্য প্রদান করে তা মানবতার জন্য সর্বদা প্রাসঙ্গিক। দর্শনের পাশাপাশি, রামায়ণ আদর্শ আচরণবিধিও প্রদান করে, যা আমাদের জীবনের সমস্ত দিক নির্দেশনা করে।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top