News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দেশে করোনা সংক্রমণের হার কমায় ভারতীয়দের জন্য বিধিনিষেধ শিথিল করল মার্কিন সরকার
Image

দেশে করোনা সংক্রমণের হার কমায় ভারতীয়দের জন্য বিধিনিষেধ শিথিল করল মার্কিন সরকার

ওয়াশিংটন, ১৭ আগস্ট (হি. স.) : দেশে করোনা সংক্রমণের হার কমায় এবার ভারতীয়দের জন্য বিধিনিষেধ শিথিল করল মার্কিন সরকার। ভ্রমণের বিধিনিষেধেও পরিবর্তন আনল মার্কিন প্রশাসন। আকাশপথে যোগাযোগের বিধিনিষেধ শিথিল করলেও, টার্কিতে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করল মার্কিন সিডিসি ও স্টেট ডিপার্টমেন্ট।

প্রসঙ্গত, দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরই গত ৩০ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতে যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বলা হয়েছিল, মার্কিন নাগরিক নন, এমন কেউ যদি ভ্রমণের ১৪ দিন আগে ভারতে গিয়ে থাকেন, তবে তারা আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। মার্কিন নাগরিকদের ক্ষেত্রে কোয়ারেন্টাইনের নিয়ম অনুসরণ করতে হবে। এবার সেই নিয়ম কিছুটা শিথিল করল মার্কিন সরকার।


এদিকে টার্কিতে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে টার্কিকে করোনা সংক্রমণের লেভেল-৪ এ চিহ্নিত করা হয়েছে, যার অর্থ সেখানে সংক্রমণের হার অত্যন্ত বেশি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফেও একইভাবে লেভেল-৪ নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে টার্কিতে ভ্রমণ সম্পূর্ণ এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top