News Flash

  • Home
  • বিদেশ
  • আগামী ২২ আগস্ট থেকে পুনরায় চালু হচ্ছে দিল্লি-ঢাকা আন্তর্জাতিক বিমান পরিষেবা
Image

আগামী ২২ আগস্ট থেকে পুনরায় চালু হচ্ছে দিল্লি-ঢাকা আন্তর্জাতিক বিমান পরিষেবা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি. স.) : প্রায় চার মাস উড়ান চলাচল বন্ধ থাকার পর আগামী ২২ আগস্ট থেকে পুনরায় চালু হচ্ছে দিল্লি-ঢাকা আন্তর্জাতিক বিমান পরিষেবা। কলকাতা থেকেও ঢাকাগামী বিমান পরিষেবা চালু হচ্ছে বলে জানা গিয়েছে।

গত সপ্তাহেই বাংলাদেশের অসামরিক উড়ান মন্ত্রকের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতের সঙ্গে বিমান চলাচল যেন ফের একবার শুরু করা হয়। ঢাকা ও চট্টগ্রাম থেকে দিল্লি ও কলকাতা সংযোগকারী বিমান চালানো সম্ভব কিনা, সে বিষয়েও কেন্দ্রীয় উড়ানমন্ত্রকের সঙ্গে কথা বলে বাংলাদেশের প্রতিনিধিরা। এরপরই সমস্ত দিক বিচার করেই আগামী ২২ অগস্ট থেকে দ্বি-পাক্ষিক এয়ার বাবল চুক্তির অধীনে অল্প সংখ্যক বিমান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সম্প্রতিই দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ ইমরান বলেন, “১১ আগস্ট থেকে আমরা এয়ার বাবল চুক্তির অধীনে দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চালুর আবেদন জানিয়েছি। এবার ভারত সরকার সমস্ত দিক বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং বিমান চালুর দিনক্ষণ স্থির করবে।” জবাবে দিল্লির তরফেও জানানো হয়েছিল, সিদ্ধান্তটি বিবেচনা করে দেখা হচ্ছে। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে শীঘ্রই বিমান পরিষেবা চালু করা হবে। এরপরই এদিন অসামরিক উড়ান মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বিমান পরিষেবা সচল করার ঘোষণা করা হয়।

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top