News Flash

  • Home
  • প্রধান খবর
  • ত্রিপুরায় খেলার মাধ্যমেই হবে জয়, বন্দুকের সাহায্যে নয় : তৃণমূল সাংসদ
Image

ত্রিপুরায় খেলার মাধ্যমেই হবে জয়, বন্দুকের সাহায্যে নয় : তৃণমূল সাংসদ

আগরতলা, ১৬ আগস্ট (হি. স.) : হাতেগুনা কয়েক জন কর্মকর্তাকে নিয়ে তৃণমূলের সাংসদরা আজ আগরতলায় খেলা হবে দিবস পালন করলেন। স্বামী বিবেকানন্দ ময়দানে ফুটবল খেলে ওই দিবসটি উদযাপনের সূচনা করেন তাঁরা। মাঠে স্থানীয় নেতা কর্মকর্তাদের তুলনায় পশ্চিমবঙ্গের সাংসদ ও নেতারা সংখ্যায় বেশি ছিলেন। এদিন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিপুরায় মানুষের বন্ধুত্ব চাইছি। খেলার মাধ্যমেই জয় হবে, বন্দুকের সাহায্যে নয়।


প্রসঙ্গত, ত্রিপুরায় সম্প্রতি তৃণমূল নেতাদের ঘনঘন সফর লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে এ-রাজ্যে সংগঠন সাজাতে হবে, তা পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃবৃন্দ ভালই বুঝছেন। ফলে, লাগাতর চেষ্টায় হয়ত সাংগঠনিক বিস্তার সম্ভব হবে, এমনটাই মনে করছেন তাঁরা। গতকাল আগরতলা থেকে প্রায় ১৫০ কিমি দুরে সাব্রুমে স্বাধীনতা দিবস উদযাপনে গিয়ে আক্রান্ত হয়েছেন তৃণমূলের দুই সাংসদ। তাঁরা উন্নত চিকিত্সার জন্য গতকালকেই কলকাতা ফিরে গেছেন।


আজ সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে ত্রিপুরায় খেলা দিবস পালন করা হয়েছে। গায়ে খেলা হবে-র টি-শার্ট জড়িয়ে তৃণমূলের সাংসদ ও দু-চার জন স্থানীয় নেতা মিলে ওই দিবসটি উদযাপন করা হয়েছে। প্রথমে তাঁরা বিবেকানন্দ ময়দানে ফুটবল খেলেন। এর মাধ্যমেই খেলা হবে-র ডাক দেন তৃণমূল নেতৃবৃন্দ।


সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ত্রিপুরাবাসীর বন্ধুত্ব চাইছি। কারণ, তৃণমূল কংগ্রেস ত্রিপুরাকে আরও সুন্দর করবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনবে। তাঁর দাবি, ত্রিপুরায় খেলার মাধ্যমেই জয় হবে, বন্দুকের সাহায্যে নয়।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top