News Flash

  • Home
  • দেশ
  • Trinamool wants to poison the political environment : রাজ্যের রাজনৈতিক পরিবেশ বিষিয়ে তুলতে চাইছে তৃণমূল, বলল বিজেপি
Image

Trinamool wants to poison the political environment : রাজ্যের রাজনৈতিক পরিবেশ বিষিয়ে তুলতে চাইছে তৃণমূল, বলল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ রাজ্যের রাজনৈতিক পরিবেশ এবং শান্তির পরিবেশ বিষিয়ে তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস৷ ২০২৩ -এর অলীক স্বপ্ণ নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে৷ সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলল বিধায়ক সুশান্ত চৌধুরী৷ তিনি বলেন, সারাদা কান্ডে জেল ফেরৎ ব্যক্তি তৃণমূল কংগ্রেসের হয়ে সাংবাদিক সম্মেলন করেছেন বলেও কটাক্ষ করেন তিনি৷


সারাদা কান্ডে জেল ফেরৎ ব্যক্তি তৃণমূল কংগ্রেসের হয়ে সাংবাদিক সম্মেলন করেছেন৷ মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে তাদের সাংবাদিক সম্মেলন৷ সিপিএম’’র বিরুদ্ধে লড়াই করে ২০১৮ সালে মুক্তি এসেছে৷ এর আগে কংগ্রেস দলে থেকে হাপিয়ে উঠেছিলেন৷ বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসের স্মরণাপন্নও হন৷ বিগত কয়েকদিন যাবৎ রাজ্যবাসীকে বোঝানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তারা ২০২৩ সালে সরকার গঠন করবে৷ এতে রাজ্যের মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে৷ যে দলটার বিগত ১০ বছর যাবৎ ত্রিপুরা রাজ্যে সংগঠন নিয়ে কোন মাথা ব্যাথা ছিল না, আচমকা রাজ্যের সুন্দর পরিবেশকে বিষিয়ে তোলার জন্য কেন তাদের আবির্ভাব হল৷ সোস্যাল মিডিয়ার যুগে মানুষকে ফাকি দেওয়ার কোন জায়গা নেই৷ মানুষকে ভুল বুঝিয়ে কিছু হাসিল করা যাবে না৷ ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস পথ চলা শুরু করে৷


রাজ্যে এসে বহু লম্ফ, জম্ফ করে৷ ত্রিপুরার কমিউনিস্ট পার্টিকে সারতে যে প্রচেষ্টা থাকার কথা ছিল তা পরিলক্ষিত হয়নি৷ কেবল মাত্র ৬ শতাংশ ভোট অর্জন করার জন্যে এবং তৃণমূল কংগ্রেসকে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের তকমা লাগানোর জন্যে রাজ্যের মানুষকে আবেগ প্রবন করা হয়েছিল৷ সেই সময় তৃণমূল রাজ্যের মানুষের পাশে দাঁড়ায় নি৷ এখন সিপিএম বলছে তৃণমূল কে সঙ্গে চলতে কোন বাঁধা নেই৷ এর থেকে স্পষ্ট তাদের মিতালী৷ রাজ্যে ভোট কাটাকাটি করে সিপিএম কে সুবিধা করে দিতে ময়দানে নেমেছে তৃণমূল৷ নৈরাজ্য ও অরাজকতা তৈরি করে সিপিএমকে মাইলেজ দিতেই তাদের এই প্রচেষ্টা বলে জানান বিধায়ক সুশান্ত চৌধুরী৷

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top