News Flash

  • Home
  • বাণিজ্য
  • Political clash at Ambassa : আমবাসায় আক্রান্ত তৃণমূল, পাল্টা হুজ্জুতি, আজ আসছেন অভিষেক
Image

Political clash at Ambassa : আমবাসায় আক্রান্ত তৃণমূল, পাল্টা হুজ্জুতি, আজ আসছেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ ত্রিপুরায় তৃণমূলের উপর হামলার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে আমবাসা৷ তৃণমূলের অভিযোগ, পুলিশের সামনেই দুষৃকতকারীরা গাড়ি ভাংচুর করেছে৷ তাতে পশ্চিমবঙ্গ তৃণমূলের দুই যুবনেতা সুদীপ রাহা ও জয়া দত্ত আহত হয়েছেন৷ ধলাই জেলার আমবাসা মহকুমার বেতবাগান এলাকায় সংঘটিত এই ঘটনায় পরিস্থিতি থমথমে৷ তৃণমূলের কর্মীরা রাস্তা অবরোধ করেছেন৷ ইতিমধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় ঘটনার নিন্দা জানিয়েছেন৷ অন্যদিকে প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের দাবি, হামলার রাজনীতিতে তৃণমূল বিশ্বাসী৷ পশ্চিমবঙ্গে তার প্রতিফলন ভালোই দেখা যাচ্ছে৷ তাঁর কটাক্ষ, ঢাল-তলোয়ার বিহীন তৃণমূল মিথ্যা ঘটনা সাজিয়ে অস্তিত্বের জানান দিতে চাইছে৷ বিজেপি হামলার রাজনীতিতে বিশ্বাসী নয়৷


তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এক ফেসবুক বার্তায় বলেন, আগরতলা থেকে আমবাসা যাওয়ার পথে বেতবাগান এলাকায় বিজেপির দুষৃকতকারীরা আমাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে৷ তাতে গাড়ির কাচ ভেঙে ইটের আঘাতে সুদীপ রাহা গুরুতর আহত হয়েছেন৷ ভাঙা কাচের টুকরোয় আঘাত পেয়েছেন জয়া দত্তও৷ অথচ, পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না৷ তাঁর অভিযোগ, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে৷ তাই, পুলিশের উপস্থিতিতেই দুষৃকতকারীরা হামলা চালিয়েছে৷


এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় প্রচুর পুলিশ, টিএসআর মোতায়েন করা হয়েছে৷ তৃণমূলের জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্যরা ওই ঘটনায় পুলিশের ক্রমাগত সমালোচনা করে যাচ্ছেন৷ এমন-কি, পুলিশকে তাঁরা শাসিয়েছেনও৷ তবে, পুলিশ ঠাণ্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে৷ আহত সুদীপ রাহাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ৷ কিন্তু তিনি সরকারি হাসপাতালে চিকিৎসর জন্য যেতে চাইছেন না৷ আজকের ঘটনাকে ঘিরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে৷ কারণ, তৃণমূলের কর্মী-সমর্থকরা নেতাদের সাথে মিলে আমবাসার দিকে এগিয়ে চলেছেন৷


এদিনের ঘটনাকে ঘিরে এক টুইট বার্তায় সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি লেখেন, ত্রিপুরায় বিজেপির দুষৃকতকারীরা নিজেদের আসল চরিত্র দেখিয়েছেন৷ তৃণমূল কর্মীদের উপর বর্বরতম হামলা ত্রিপুরায় গুণ্ডারাজ কায়েম হয়েছে তার প্রমাণ দিয়েছে৷ তিনি আরও লিখেছেন, আপনাদের এ-ধরনের হুমকি ও হামলা অমানবিকতার পরিচয় দিয়েছে৷ যা ইচ্ছা তা-ই করুন৷ তৃণমূল এক ইঞ্চিও নড়বে না৷


এদিকে ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় সমালোচনা করেছেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ তিনি বলেন, তৃণমূলের কোনও অস্তিত্বই নেই ত্রিপুরায়৷ তাই, জোট-ঝামেলা পাকিয়ে তাঁরা অস্তিত্বের জানান দিতে চাইছে৷ তাঁর কটাক্ষ, তৃণমূল হামলার রাজনীতিতে বিশ্বাসী এবং তাঁদের শিক্ষাগুরু সিপিএম থেকে তা ভালোই শিখেছে৷ পশ্চিমবঙ্গে তার প্রতিফলন দেখা যাচ্ছে৷ তাঁর দাবি, হামলার রাজনীতিতে বিশ্বাস করে না বিজেপি৷ বরং, পশ্চিমবঙ্গ থেকে কয়েকজন পরিযায়ী নেতা এসে ত্রিপুরায় উশৃঙ্খলতার চরম সীমায় পৌঁছে গেছেন৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, ত্রিপুরার মানুষ এ-সব ভালো বুঝেন৷ আগামী বিধানসভা নির্বাচনে তার সমুচিত জবাব দেবেন৷


এদিকে, আমবাসায় তৃণমূলের কর্মীরা একটি বাইকে ভাঙচুর চালিয়েছে৷ জানা গিয়েছে, উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বিজেপির একটি কর্মী বাইক নিয়ে যাচ্ছিলেন৷ তখন তাকে আটক করেছে তৃণমূলের কর্মীরা৷ ওই বিজেপি কর্মী বাইক ফেলে পালিয়ে আত্মরক্ষা করে৷ তখন বাইকটিতে ব্যাপক ভাঙচুর করেছে তৃণমূলের কর্মীরা৷অন্যদিকে, আগামীকাল রাজ্যে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সাথে আসছেন মন্ত্রী ব্রাত্য বসু, কুনাল ঘোষ এবং সাংসদ দোলা সেন৷

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top